Monday, May 18, 2026

যাত্রীসাথী অ্যাপে এবার কম খরচে অ্যাম্বুল্যান্স পরিষেবা দেবে রাজ্য

Date:

Share post:

আর রাতবিরেতে সমস্যায় পড়তে হবে না রোগীর পরিবারকে। এবার রাজ্য সরকারের যাত্রীসাথী অ্যাপে পাওয়া যাবে অ্যাম্বুল্যান্স সার্ভিস। রাজ্যে এই প্রথমবার অ্যাপের মাধ্যমে অ্যাম্বুলেন্স পরিষেবা চালু হল। স্বাস্থ্য ও পরিবহণ দফতর সূত্রের খবর, এই অ্যাম্বুল্যান্স পরিষেবার ভাড়া একপ্রকার ঠিক হয়ে গিয়েছে। প্রাইভেট অ্যাম্বুলেন্সগুলির একচেটিয়া আধিপত্য ও লাগামছাড়া ভাড়ার পরিস্থিতি বদলাতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার স্থির করেছে অ্যাম্বুলেন্সের রেট বেঁধে দেওয়া হবে। সেই পথেই যৌথভাবে হাঁটা শুরু করল রাজ্যের স্বাস্থ্য ও পরিবহণ দফতর। রাজ্যে এই প্রথমবার যাত্রী সাথী অ্যাপের মাধ্যমে চালু হতে চলেছে অ্যাম্বুলেন্স পরিষেবা।

যাত্রী সাথী অ্যাপের মা ধ্যমে অ্যাম্বুলেন্স পরিষেবার ভাড়া প্রতি ১০ কিমি যেতে প্রাইভেট নন এসি অ্যাম্বুলেন্স অক্সিজেন-সহ নিতে পারবে সর্বোচ্চ ১০০০ টাকা । এসি হলে ১২০০ টাকা । ১০ কিমির পর প্রতি কিমিতে ভাড়া পড়বে অতিরি ক্ত ২০ টাকা করে। এডভান্সড লাইফ সাপোর্ট বা কার্ডিয়াক অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে ১০ কিমির সর্বোচ্চ ভাড়া ৩৫০০ টাকা। তারপর থেকে কিমি প্রতি ভাড়া হবে ৬৫ টাকা।

উল্লেখ্য, ওয়েস্ট বেঙ্গল ইয়োলো ট্যাক্সি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে ‘‌যাত্রী সাথী’‌ নামে একটি অ্যাপ পরিষেবা চালু করা হয়। এই অ্যাপের মাধ্যমে যাত্রীরা ট্যাক্সি হয়রানি থেকে বাঁচবেন। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সমস্ত হলুদ ট্যাক্সি এবার থেকে এই অ্যাপ পরিষেবার আওতায় নিয়ে আসা হয়। এক্ষেত্রে কলকাতার ঐতিহ্য হলুদ ট্যাক্সিও পুনরুজ্জীবন পাবে।

Related articles

বাংলায় পাথরবাজি চলবে না, পুলিশের গায়ে হাত দিলে যতদূর যেতে হয় যাব: কড়া বার্তা পুলিশমন্ত্রী শুভেন্দুর

বাংলায় পাথরবাজি চলবে না, পুলিশের গায়ে হাত দিলে পুলিশমন্ত্রী হিসেবে যতদূর যেতে হয় যাব। রবিবার পার্কসার্কাসে অশান্তির পরে...

অভিষেকের চিঠি নাকচ, বিধানসভায় বিরোধী দলনেতা নিয়ে জট

বিরোধী দলনেতা পদ নিয়ে বিধানসভায় বেনজির জট। শোভনদেব চট্টোপাধ্যায় (Shovandeb Chattopadhyay) বিরোধী নেতা বলে তৃণমূলের তরফে সর্বভারতীয় সাধারণ...

ISL: এগিয়ে ইস্টবেঙ্গল, আশা আছে বাগানেরও, জানুন খেতাব জয়ের সমীকরণ

ডার্বিতেও আইএসএল(ISL) খেতাবের ফয়সালা হয়নি, ইস্টবেঙ্গল(East Bengal) জয়ের দৌড়ে এগিয়ে থাকলেও আশা শেষ হয়ে যায়নি মোহনবাগানেরও (Mohun bagan)...

সপ্তম বেতন কমিশনের অনুমোদন, ধর্মীয় শ্রেণিবিন্যাস অনুযায়ী সহায়তামূলক প্রকল্পগুলি বন্ধ: জানালেন অগ্নিমিত্রা

রাজ্যের মন্ত্রিসভায় সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) নীতিগত অনুমোদন। সোমবার মন্ত্রিসভার বৈঠকের (Cabinet Meeting) পরে সাংবাদিক বৈঠক...