Saturday, March 14, 2026

আচমকাই অ.কেজো এক্স! বিশ্বজুড়ে চ.রম স.মস্যায় ব্যবহারকারীরা

Date:

Share post:

আচমকাই অকেজো ইলন মাস্কের (Elon Mask) এক্স হ্যান্ডেল। খুললেই সামনে ভেসে উঠছে শুধুই সাদা পেজ। বৃহস্পতিবার সকালে এমনই অভিযোগ বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা এক্স হ্যান্ডেল (X Handle) ব্যবহারকারীদের। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যবহারকারীরা নিজেদের অভিজ্ঞতার কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। তবে কোনও নির্দিষ্ট অঞ্চল বা দেশে নয়, সমগ্র বিশ্বেই বিক্ষিপ্তভাবে চরম সমস্যায় পড়েছেন ব্যবহারকারীরা।

এদিন সকালে ব্যবহারকারীরা জানান, প্ল্যাটফর্ম পুরো লোড হচ্ছে না, অ্যাপে লগইনও করা যাচ্ছে না। এমনকি ওয়েবসাইটই কলা যাচ্ছে না বলে অনেকে অভিযোগ করেছেন। এক্স হ্যান্ডেল খুললেই দেখা যাচ্ছিল ‘Something Went Wrong’, ‘Try Reloading’ মেসেজ। যদিও এখনও পর্যন্ত ইলন মাস্কের মালিকানাধীন সংস্থাটির তরফে এই নিয়ে কিছু জানানো হয়নি। তবে এর মধ্যেই বেলা গড়ানোর পর পরিষেবা অনেকটা স্বাভাবিক হয়েছে বলে দাবি করেছেন অনেকেই। পরিষেবা বিঘ্নিত হওয়ার অভিযোগ যাঁরা তুলেছেন, তাঁদের বক্তব্য, সকালে নিজেদের এক্স হ্যান্ডল খোলার পরেই তাঁরা দেখেন যে, একটি সাদা পাতা খুলে যাচ্ছে। সঙ্গে একটি বার্তা ভেসে উঠছে স্ক্রিনে— আপনাকে এক্স-এ স্বাগত। কিন্তু নিজেদের করা টুইট বা অন্যদের করা পোস্ট দেখতে গিয়ে তাঁরা দেখেন যে, সেখানে লেখা আসছে, পোস্টের জন্য অপেক্ষা করুন।

তবে ইলন মাস্ক টুইটার কেনার পর এই নিয়ে একাধিকবার বিশ্বব্যাপী সার্ভার ডাউন সমস্যায় পড়লেন ইউজাররা। গত সেপ্টেম্বর মাসেই বিশ্বব্যাপী টুইটারের সার্ভার ডাউন হয়ে গিয়েছিল।

 

 

 

spot_img

Related articles

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...

সুযোগ নষ্টের মাসুল! বেঙ্গালুরুতে আটকে গেল মোহনবাগানের বিজয়রথ

বেঙ্গালুরু ০   মোহনবাগান ০ টানা চার ম্যাচ জয়ের পর অবশেষে জয়রথ থামল মোহনবাগান সুপার জায়ান্টের। শনিবার কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু...