Wednesday, May 20, 2026

পুলওয়ামার পুনরাবৃত্তি পুঞ্চে! জঙ্গি হামলার নিন্দায় সরব বিরোধীরা, তোপ মোদি সরকারকে

Date:

Share post:

পুলওয়ামার ধাঁচে ফের জম্মু ও কাশ্মীরের পুঞ্চে এলাকায় সেনার কনভয় জঙ্গি হামলা। বৃহস্পতিবার এই হামলায় শহিদ হয়েছেন পাঁচ জওয়ান। এখানেও জঙ্গি হামলার নিন্দার পাশাপাশি কেন্দ্রের মোদি সরকারের সমালোচনায় সরব হল দেশের বিরোধী নেতৃত্বরা। এই হামলার ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে কাঠগড়ায় তুললো বিরোধী শিবির।

শিবসেনা (উদ্ধব ঠাকরে) এর সাংসদ সঞ্জয় রাউত মনে করেন পুঞ্চে অতর্কিত হামলা এবং ২০১৯ সালের পুলওয়ামা হামলা একই ধাঁচের। উল্লেখ্য পুলওয়ামা হামলায় ৪০ জন কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) কর্মী নিহত হয়েছিল। রাউত বলেন, “পুঞ্চে সন্ত্রাসী হামলা হল পুলওয়ামা হামলার পুনরাবৃত্তি। সরকার ঘুমিয়ে আছে। বিজেপি কি আবার আমাদের জওয়ানদের বলিদান নিয়ে রাজনীতি করতে চান? বিজেপি কি ২০২৪ সালে পুলওয়ামা, পুঞ্চ ইস্যুতে আবার ভোট চাইবে? আমরা যদি পুঞ্চের ঘটনা নিয়ে প্রশ্ন করি, তাহলে তারা আমাদের দিল্লি বা দেশ থেকে বের করে দেবে।”

ন্যাশনাল কনফারেন্সের প্রধান ফারুক আবদুল্লাহ ৩৭০ অনুচ্ছেদ বাতিল হওয়া সত্ত্বেও সন্ত্রাসবাদের ক্রমাগত প্রসারের দিকে ইঙ্গিত করেছেন, যা উপত্যকায় সন্ত্রাসী কার্যকলাপ দমনের একটি সমাধান হিসাবে কেন্দ্র দ্বারা দাবি করা হয়েছিল। তিনি বলেন, “বিজেপি বলত যে ৩৭০ ধারা সন্ত্রাসবাদের জন্য দায়ী। আজও সেখানে সন্ত্রাস রয়েছে। কর্নেল এবং ক্যাপ্টেনের মতো অফিসাররা কাশ্মীরে মারা যাচ্ছেন। প্রতিদিনই কোথাও না কোথাও বোমা ফাটছে… সন্ত্রাস কি শেষ? সন্ত্রাস বন্ধ হয়নি, কিন্তু বিজেপি শুধু ডঙ্কা বাজাচ্ছে যে সন্ত্রাসের অবসান হয়েছে।” প্রাক্তন মুখ্যমন্ত্রী গুলাম নবি আজাদ এবং মেহবুবা মুফতিও এই হামলার নিন্দা করেছেন।বৃহস্পতিবার পুঞ্চ জেলায় সন্ত্রাসীদের হামলায় পাঁচ ভারতীয় সেনা নিহত হয়েছে। বৃহস্পতিবার আনুমানিক ৩.৪৫ মিনিটে এই জঙ্গি হামলা চলে সেনার দুটি গাড়ি লক্ষ্য করে। একটি কর্ডন-এবং-অনুসন্ধান অভিযানে সহায়তা করার জন্য যাচ্ছিল গাড়ি দুটি, পথে অতর্কিত হামলা চালায় জঙ্গিরা। পিপলস অ্যান্টি-ফ্যাসিস্ট ফ্রন্ট (পিএএফএফ), পাকিস্তান-ভিত্তিক লস্কর-ই-তৈয়বা (এলইটি) এর একটি শাখা, এই হামলার দায় স্বীকার করেছে। দুই সেনার মৃতদেহ বিকৃত করা হয়েছে বলে জানা গেছে।

Related articles

চন্দ্রনাথ খুনে পঞ্চম গ্রেফতারি: আবার সেই যোগীরাজ্যের যোগ

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনে আবারও সাফল্য। রাজ্য পুলিশের পরে এবার সিবিআই-এর (CBI) সাফল্য...

প্রাক্তন তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর আকস্মিক প্রয়াণ, গভীর শোকপ্রকাশ মমতার 

প্রয়াত হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অঞ্জনা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই...

অন্নপূর্ণা যোজনা পেতে যোগ্যতা কি: বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্য সরকারের

নতুন করে মহিলাদের স্বনির্ভরতার প্রতিশ্রুতি নির্বাচনের আগে দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতারা। এবার তার প্রয়োগ শুরু বিজেপি বাংলার ক্ষমতায়...

কাটমানি থেকে দেহ ব্যবসা: একের পর এক গ্রেফতারি রাজ্যে

বাংলার ক্ষমতায় আসার পর বিজেপি দুর্নীতি নিরোধে বারবার প্রতিশ্রুতি দিয়েছে। রাজ্য পুলিশকে সেই কাজে তৎপর করে তোলা হয়েছে।...