Wednesday, May 13, 2026

মিলল না রেহাই! বড়দিনও জে.লেই কাটবে মণীশ সিসোদিয়ার

Date:

Share post:

বড়দিনেও (Christmas) জেলেই থাকতে হবে দিল্লির উপমুখ্যমন্ত্রীকে। শুক্রবার ফের একবার জামিনের (Bail) আবেদন খারিজ মণীশ সিসোদিয়ার (Manish Sisodia)। সিসোদিয়াকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর আইনজীবী আবেদন জানানোর পরই এদিন জামিনের আবেদন খারিজ করে দেয় দিল্লি আদালত (Delhi Court)। আগামী ১৯ জানুয়ারি অবধি জেলেই থাকতে হবে মণীশকে।

উল্লেখ্য, আবগারি দুর্নীতি মামলায় চলতি বছর ২৬ ফেব্রুয়ারি দিল্লির উপমুখ্যমন্ত্রীকে গ্রেফতার করেছিল ইডি। এরপর মণীশকে নিজেদের হেফাজতে নেয় সিবিআই। উল্লেখ্য, আবগারি নীতির ক্ষেত্রেই মূলত দুর্নীতির অভিযোগ সামনে আসে। আর সেই অভিযোগই দিল্লির শাসক দলকে বড় বিড়ম্বনায় ফেলে। যে আবগারি নীতি তৈরি করেছিল দিল্লির আপ সরকার, তাতেই বড়সড় বেনিয়ম হয়েছিল বলে অভিযোগ ওঠে। আর সেই নীতির জন্যই আর্থিক সুবিধা পাচ্ছিলেন বলে অভিযোগ ওঠে সিসোদিয়ার বিরুদ্ধে। এরপরই গ্রেফতার হন তিনি। ইডি ও সিবিআই, উভয় সংস্থাই তাঁকে হেফাজতে নিয়েছিল। সুপ্রিম কোর্টের আগে হাইকোর্টেও প্রাক্তন মন্ত্রী সিসোদিয়ার জামিনের আর্জি খারিজ হয়ে যায়। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছিল আদালত।

এছাড়া গত মে মাসে সুপ্রিম কোর্টেও আর্জি খারিজ হয়েছিল। সেই সময় সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ছিল, একজন উপ মুখ্যমন্ত্রী হিসেবে তিনি যথেষ্ট হাইপ্রোফাইল, প্রয়োজনে সাক্ষীদের প্রভাবিতও করতে পারেন তিনি। আর সেকারণেই তাঁকে জামিনে ছেড়ে দেওয়া হলে বাইরে বেরিয়ে তদন্তকে প্রভাবিত করতে পারেন তিনি। আর সেকারণেই ফের খারিজ হয়ে গেল সিসোদিয়ার জামিনের আবেদন।

 

 

 

Related articles

বিদায় বেলায় টুটু মেলালেন মোহন-ইস্টকে, স্মৃতির সরণিতে সৌরভ-শিশিররা

টুটু বোসের(Tutu Bose) প্রয়াণে শোকস্তব্ধ ময়দান। বুধবার বালিগঞ্জের বসতবাড়ি, প্রতিদিনের কলকাতার সদর দফতর, ভবানীপুর ক্লাব, খিদিরপুরে মামার বাড়ির...

বড় সিদ্ধান্ত! দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ও বিধবা ভাতা

সরকার বদলে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী দিনে...

নিট কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মোড়, ৩০ লক্ষে বিক্রি প্রশ্নপত্র

নিট পরীক্ষাকে (NEET Exam) ঘিরে সামনে এল লক্ষ টাকার দুর্নীতি চক্রের ছবি। তদন্তে উঠে এসেছে ৩০ লক্ষ টাকার...

গুলি করে খুন ৩ খ্রিস্টান ধর্মগুরুকে : মনিপুরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ

এখনও সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে কতটা ব্যর্থ কেন্দ্রের বিজেপি সরকার প্রমাণিত মনিপুরে। এবার জঙ্গিদের গুলিতে খ্রিষ্টান সম্প্রদায়ের তিন...