Sunday, May 17, 2026

বিধানসভা ঠিকঠাক চালাতে সবার সহযোগিতা প্রয়োজন! শাসক-বিরোধী বিধায়কদের বার্তা অধ্যক্ষের

Date:

Share post:

“সরকার ও বিরোধী পক্ষ, সবার জন্য বিধানসভা। বিধানসভা সঠিকভাবে চলতে গেলে সবার সহযোগিতা দরকার। আমি প্রত্যাশা করি লোকসভার মতো শুধু মুলতবি করে বিধানসভা শেষ হবে এটা যেন না হয়। সুস্থ আলোচনা হবে, উচ্চমানের আলোচনা হবে, এটা আমাদের বিধানসভার (Assembly) পরম্পরা।”শুক্রবার শাসক-বিরোধী সবপক্ষের সক্রিয় অংশগ্রহণের দাবি জানিয়ে এমনই মন্তব্য করেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)।

 

পাশাপাশি এদিন স্পিকার বলেন, সংসদের সদ্য সমাপ্ত অধিবেশনে যেভাবে বারবার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়েছে, বিরোধী সদস্যদের নিলম্বিত করা হয়েছে এবং বিরোধী শূন্য সভায় একের পর এক বিল পাশ করিয়ে নেওয়া হয়েছে এদিন তারও তীব্র সমালোচনা করে অধ্যক্ষ বলেন, লোকসভার মত নিরাপত্তা লঙ্ঘনের ঘটনার পুনরাবৃত্তি  যাতে এরাজ্যের বিধানসভায় (Assembly) কোনোভাবেই না ঘটে সেদিকে কড়া নজর রাখতে হবে। শুক্রবার বিধানসভা ভবনে বার্ষিক পুষ্প প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে একথাই জানান বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন লোকসভায় ওই  ঘটনা ঘটার পরে বিধানসভার নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, বিধানসভার সচিবালয় এবং ক্যালকাটা ফ্লাওয়ার গ্রোয়ার্স অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আয়োজিত পুষ্প প্রদর্শনী শুক্রবার থেকে শুরু হয়ে আগামী ২৬ ডিসেম্বর পর্যন্ত চলবে। সাধারণ দর্শনার্থীরাও বিধানসভায় গিয়ে এই ক’দিন দুপুর বারোটা থেকে রাত ৮ টা পর্যন্ত এই প্রদর্শনী দেখতে পারবেন।

 

 

 

Related articles

মোষের মাংস রফতানি করে দেশের আয় ৪ বিলিয়ান ডলার, বিজেপিকে ইলেক্টোরাল বন্ডে ৩০ কোটি অনুদান আল্লানা গ্রুপের!

২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় এসে পূর্বতন ইউপিএ সরকারকে (UPA) “গোলাপি বিপ্লব” প্রচার এবং গবাদি পশু জবাইকে উৎসাহিত করার...

মেট্রোর কাজের জন্য বন্ধ টালিগঞ্জ থেকে ব্রিজি পরিষেবা

পূর্ব ঘোষণা মতোই রবিবাসরীয় সকাল থেকে মেট্রোর কাজের জন্য বন্ধ মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে শহিদ ক্ষুদিরাম...

রবিবাসরীয় সকালে অস্বস্তিকর গরম, বিকেলে ঝড়বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে 

ছুটির সকালে ভ্যাপসা গরমে নাজেহাল বাঙালি। ঘরের মধ্যে ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না, হাটে বাজারে বেরোলে ঘেমেনেয়ে একাকার...

রবিবারও জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (post poll violence) আক্রান্ত তৃণমূল কর্মীরা। কেউ ঘর ছাড়া, কেউ শারীরিক হেনস্থার শিকার। দলের...