Wednesday, May 13, 2026

টেট পরীক্ষার্থীদের জন্য বাড়তি ট্রেন চালানোর উদ্যোগ কলকাতা মেট্রোর, কখন মিলবে পরিষেবা?

Date:

Share post:

রবিবার রাজ্যে অনুষ্ঠিত হবে টেট (TET) পরীক্ষা। আর পরীক্ষাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তৎপর কলকাতা পুলিশ (Kolkata Police)। এবার টেট পরীক্ষার্থীদের যাতে কোনওরকম সমস্যা না হয়, সেকারণে রবিবার বাড়তি ট্রেন চালানোর কথা ঘোষণা করল কলকাতা মেট্রো (Kolkata Metro)। কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, রবিবার সকাল থেকেই বাড়তি ট্রেন চালানো হবে। মেট্রো রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, টেট পরীক্ষার্থীদের সুবিধার্থে সকাল ৯টার পরিবর্তে দমদম এবং নিউ গড়িয়া থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫০ মিনিটে। অন্যদিকে সকাল ৭টায় ছাড়বে দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া মেট্রো।

পাশাপাশি মেট্রো রেলের তরফে আরও জানানো হয়েছে, পরীক্ষা শেষ হওয়ার পর দশ মিনিট অন্তর ট্রেন চালানো হবে৷ ইতিমধ্যে দক্ষিণেশ্বর এবং কবি সুভাষ স্টেশনের মধ্যে আপ এবং ডাউন লাইনে অতিরিক্ত মেট্রো চালানোর ঘোষণা করা হয়েছে৷ সাধারণত রবিবার ১৩০টি মেট্রো চলে। তার পরিবর্তে রবিবার ২৩৪টি মেট্রো চলাচল করবে। এর মধ্যে ১১৭টি আপ এবং ১১৭টি ডাউন মেট্রো। তবে রাতের শেষ মেট্রোর সময়সূচিতে কোনও পরিবর্তন হয়নি।

উল্লেখ্য, চলতি বছর রাজ্য জুড়ে প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থী এবার টেট পরীক্ষায় বসতে চলেছেন৷ ১৪০০-রও বেশি পরীক্ষা কেন্দ্রে চলবে পরীক্ষা৷ পাশাপাশি পরীক্ষা কেন্দ্রগুলিতেও থাকছে কড়া নিরাপত্তা।

 

 

 

Related articles

বড় সিদ্ধান্ত! দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ও বিধবা ভাতা

সরকার বদলে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী দিনে...

নিট কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মোড়, ৩০ লক্ষে বিক্রি প্রশ্নপত্র

নিট পরীক্ষাকে (NEET Exam) ঘিরে সামনে এল লক্ষ টাকার দুর্নীতি চক্রের ছবি। তদন্তে উঠে এসেছে ৩০ লক্ষ টাকার...

গুলি করে খুন ৩ খ্রিস্টান ধর্মগুরুকে : মনিপুরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ

এখনও সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে কতটা ব্যর্থ কেন্দ্রের বিজেপি সরকার প্রমাণিত মনিপুরে। এবার জঙ্গিদের গুলিতে খ্রিষ্টান সম্প্রদায়ের তিন...

আরও মহার্ঘ সোনা! একলাফে বাড়ল ৯ হাজার টাকা

ফের দাম বাড়লো হলুদ ধাতুর (Gold Rate)! এক ধাক্কায় সোনা ও রুপোর আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে...