Friday, June 26, 2026

ঝিলপাড়ের বেআইনি দোকান উচ্ছেদ ঘিরে রণক্ষেত্র নিউটাউন!

Date:

Share post:

শনিবারের সকাল থেকেই রণক্ষেত্র নিউটাউন (Newtown)। ঝিলপাড় এলাকায় রাস্তার একাংশ দখল করে বেশ কিছু ব্যবসায়ী অস্থায়ী দোকান গড়ে তুলেছেন বলে অভিযোগ হিডকোর (HIDCO) কর্তাদের। সেই বেআইনি দোকান উচ্ছেদ করতে গিয়ে আক্রান্ত খোদ হিডকোর কর্মীরা। পাল্টা তাঁদের বিরুদ্ধে মারধর ও দোকানে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ এনেছেন ব্যবসায়ীরা। রণক্ষেত্র এলাকা।

হিডকো (HIDCO) জানাচ্ছে ব্যবসায়ীদের বারবার উঠে যাওয়ায় নোটিশ দেওয়া হলেও তাঁরা সেকথায় কর্ণপাত করেননি। এরপরই আজ উচ্ছেদ অভিযানে নামে কর্তৃপক্ষ। এর প্রতিবাদে ব্যবসায়ীদের একাংশ পাল্টা ইট, পাটকেল ছুড়তে শুরু করে। ইটের আঘাতে মাথা ফেটে যায় হিডকোর এক আধিকারিকের। উচ্ছেদ কর্মীরা দোকানে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা। HIDCO এর সিইও প্রশান্ত বারুই জানিয়েছেন, এলাকার উন্নয়নের জন্য এই জায়গাটা খালি করার নির্দেশ অনেক আগেই দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে একজন ব্যবসায়ীও যাতে ক্ষতিগ্রস্থ না হয় তা মাথায় রেখে এই অভিযান চালানো হয়। পুনর্বাসনের ভাবনা চিন্তাও করা হয়েছে। কিন্তু এলাকার কিছু মানুষ উত্তেজনা পরিস্থিতির সৃষ্টি করার জন্য HIDCO কর্মীদের ওপরে চড়াও হন। রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান তাঁরা।এই মুহূর্তে এলাকায় পুলিশের বিশাল বাহিনী মোতায়ন করা হয়েছে। দু’পক্ষকে নিয়ে বৈঠক করে সমস্যা সমাধানের চেষ্টা করছে পুলিশ। শেষ খবর পাওয়া অনুযায়ী কাল ফের উচ্ছেদ করা হবে। এবং আগামী সাত দিন সময় দেওয়া হয়েছে যাতে অস্থায়ী ব্যবসায়ীরা নিজেদের স্থানান্তরিত করে নিতে পারেন।

Related articles

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...