Wednesday, May 13, 2026

কুয়াশায় মোড়া রাজধানী, সময় বদল একাধিক আন্তর্জাতিক বিমানের

Date:

Share post:

শেষ কয়েকদিন ধরে প্রবল শীতে কাঁপছে রাজধানী দিল্লি। তাপমাত্রা ওঠামানা করছে ৬ থেকে ৯ ডিগ্রির মধ্যে। শীতের দোসর এবার ঘন কুয়াশা। আবহাওয়া দফতর সতর্কবার্তা দিয়েছে আগামী সাতদিন ঘন কুয়াশা থাকার। কুয়াশার জেরে ঘরোয়া (domestic flight) ও আন্তর্জাতিক মিলিয়ে ১৬টি ফ্লাইটের (international flight) সময় বদল হল শনিবার।

কুয়াশার জেরে দিল্লির দৃশ্যমানতা ‘গুরুতর’ (severe) বলে জানিয়েছে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড (CPCB)। যে মাত্রা শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে ‘ভাল’ বলা হয়, সেখানে দিল্লির বাতাসের গুণগত মান ৪৪৭ বলে জানানো হয়েছে। এই কারণে ১১টি আন্তর্জাতিক বিমানের ছাড়ার সময় পিছিয়ে দেওয়া হয়েছে। একই অবস্থা ৫টি ঘরোয়া বিমানেরও।

শনিবার বিমানবন্দর এলাকায় পালামে তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। বিমানের সময়ের পরিবর্তনের ফলে সমস্যায় পড়েন যাত্রীরা। বিমান পরিষেবার পাশাপাশি ব্যাহত ট্রেন ও সড়ক যোগাযোগ ব্যবস্থাও। বেশ কিছু ট্রেন চলছে দেরিতে। আবহাওয়া দফতর জানিয়েছে আগামী ২৮ তারিখ পর্যন্ত কুয়াশার দাপট থাকবে। অর্থাৎ আরও কিছুদিন যোগাযোগ ব্যবস্থার সমস্যা থাকার আশঙ্কা।

Related articles

দিলজিতকে হুমকি দিতেই ম্যানেজারের বাড়িতে গুলিবর্ষণ! মুম্বইয়ে ফের বিষ্ণোই আতঙ্ক

একদিকে খলিস্তানি বিরোধিতার অন্যদিকে বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, গায়ক দিলজিত দোসাঞ্ঝকে (Diljit Dosanjh) বার্তা দিতে এবার তাঁর ম্যানেজার গুরপ্রতাপ...

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে CBI-কে নিতে হবে না রাজ্যের অনুমতি, ছাড়পত্র মুখ্যমন্ত্রীর

দুর্নীতিতে তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে- নির্বাচনী প্রচারপর্বে এই আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। ক্ষমতায় এসেই...

জোর করে ভাড়াটে ঢোকানোর অভিযোগ, গ্রেফতার বরাহনগরের তৃণমূল কাউন্সিলার

গ্রেফতার করা হল বরাহনগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (TMC Councillor Arrested) কাউন্সিলার শান্তনু মজুমদার (Shantanu Majumdar)...

রেশনে আর আটা সরবরাহ নয়, নতুন সরকার গঠন হতেই ঘোষণা খাদ্যমন্ত্রীর 

বাংলায় পরিবর্তনের জেরে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি। খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অশোক কীর্তনীয়া (Ashoke Kirtania)। এবার...