Tuesday, May 26, 2026

হিন্দু সংস্কৃতির বিরোধী! বড়দিন, বর্ষবরণে ১৪৪ ধারা জারি যোগীরাজ্যে, কড়াকড়ি পানশালায়

Date:

Share post:

কট্টর হিন্দুত্বের চোখরাঙানি! বড়দিন, বর্ষবরণে উৎসব পালনের পথে কাঁটা বেছালেন যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ে উৎসবের এই দিনগুলিতে জারি করা হল ১৪৪ ধারা। ২৪ ডিসেম্বর রবিবার থেকে এই নিয়ম জারি করছে লখনউ পুলিশ। চলবে ২ জানুয়ারি পর্যন্ত। পুলিশের তরফে জানানো হয়েছে, বড়দিন ও বর্ষবরণে আইনশৃঙ্খলা বজায় রাখতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। নিয়ম না মানলে কড়া ব্যবস্থা নেওয়া হবে পুলিশের তরফে।

লখনউ পুলিশ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, আইনশৃঙ্খলার বিষয়টি মাথায় রেখে ২৪ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি, ১০ দিন লখনউতে ১৪৪ ধারা জারি করা হচ্ছে। ১৪৪ ধারা জারি থাকার কারণে শপিং মল, পানশালা, রেস্তরাঁ, হোটেল-সহ অন্য জায়গায় জমায়েতের উপরেও থাকছে বিধিনিষেধ। পুলিশ আরি জানিয়েছে, “কোনও জায়গায় যা ধারণ ক্ষমতা, তার থেকে বেশি মানুষ জনকে টিকিট বা প্রবেশ করতে দেওয়া যাবে না। সেই অনুষ্ঠান কোনও প্রেক্ষাগৃহের ভিতরে হোক বা বাইরে, নিয়ম একই। হোটেল, শপিং মল, পানশালা, রেস্তরাঁ, অন্য জায়গায় শব্দ নিয়ন্ত্রিত রাখতে হবে, যাতে অন্যের সমস্যা না হয়। সেই দায়িত্ব বর্তাবে সেখানকার মালিক এবং আয়োজকদের উপর। এই সব জায়গায় নোটিশ টাঙ্গিয়ে রাখতে হবে এবং তা পালন করতে হবে। নিয়ম না মানলে ভারতীয় দণ্ডবিধির ১৪৪ ধারা লঙ্ঘনের শাস্তি মিলবে।”

উৎসবের দিনে যোগী সরকারের এমন কড়াকড়ি নিয়মে স্বাভাবিক ভাবেই ক্ষুব্ধ সেখানকার সাধারণ মানুষের পাশাপাশি খ্রিষ্ট ধর্মাবলম্বীরা। কারণ এই কয়েকটা দিন তাঁদের কাছে উৎসব পালনের। সেখানে যোগী সরকারের এত কড়াকড়ি নিয়মকে উগ্র হিন্দুত্বের প্রতিচ্ছবি হিসেবে দেখছে সব মহল। এই ঘটনায় বিরোধীদের অভিযোগ, ক্ষমতায় আসার পর গোটা উত্তরপ্রদেশকে কট্টর হিন্দুত্বের বেড়ায় বেঁধে ফেলেছেন যোগী আদিত্যনাথ। তাই সংখ্যালঘুদের উপর বারে বারে নেমে আসছে কট্টর হিন্দুত্বের খাঁড়ার ঘা।

Related articles

‘আমি, মমতা দু’জনেই সর্বহারা’! কেন এমনটা বললেন পানিহাটির BJP বিধায়ক রত্না?

ফের ওপেন হয়েছে আরজি কর মামলার ফাইল। এই আবহে সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এক দীর্ঘ বৈঠক...

বলিউডে বয়কট ‘ধুরন্ধর’ রণবীর! কিন্তু কেন?

ধুলোয় মিশে গেল ধুরন্ধর-এর সাফল্য। ১০০০ কোটিরও বেশি কামিয়ে তিনি এখন ভারতীয় সিনেমার এক নম্বর সুপারস্টার। কিন্তু আচমকাই...

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও মেডিক্যালে দালাল-রাজ ও রেফার হয়রানি! রাতারাতি অপসারিত সুপার

মুখ্যমন্ত্রীর পদে বসেই রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় অতি পরিচিত ‘রেফার’ সংস্কৃতি ও রোগীদের হয়রানি রুখতে ‘পইপই’ করে কড়া বার্তা...

উন্নয়ন, শিক্ষা ও দক্ষতা বৃদ্ধিতে জোর, ১১ জুন নীতি আয়োগের বৈঠকে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

১১ জুন নয়াদিল্লিতে নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে অনুষ্ঠিত হতে...