Tuesday, May 26, 2026

পথশিশুদের বড়দিনের উপহার দিল উইমেন্স কলেজ ক্যালকাটার সাংবাদিকতা বিভাগ

Date:

Share post:

বড়দিনের আনন্দ (Christmas Celebration)সবার মাঝে সমানভাবে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে উইমেন্স কলেজ ক্যালকাটা সাংবাদিকতা ও গণ জ্ঞাপন এবং অ্যাপ্লায়েড সাইকোলজি বিভাগের (Women’s College Calcutta Department of Journalism and Mass Communication and Applied Psychology) ছাত্রীরা উত্তর মধ্য কলকাতার বেশ কিছু এলাকার ১০০ জন পথ শিশুদের হাতে তুলে দিলেন ক্রিসমাসের উপহার। উৎসবের আনন্দ থেকে যাতে এই পথশিশুরা বঞ্চিত না হন সেই কথা মাথায় রেখে কিছু শুকনো খাবার, কেক এবং শীত বস্ত্র বিতরণ করা হয়। শনিবার সকাল নটার সময় উত্তর কলকাতার বেশ কিছু এলাকায় এই আয়োজন করা হয়। উইমেন্স কলেজ ক্যালকাটা সাংবাদিকতা ও গণ জ্ঞাপন বিভাগের HOD অধ্যাপক বিশ্বজিৎ দাস গোটা বিষয়টি পরিচালনা করেন। মূলত তাঁর উৎসাহ ও উদ্দীপনায় এই কর্মসূচি এতটা সাফল্য পেল, বলছেন ছাত্রীরা।

উইমেন্স কলেজ ক্যালকাটা সাংবাদিকতা ও গণ জ্ঞাপন এবং অ্যাপ্লায়েড সাইকোলজি বিভাগের ছাত্রীদের উদ্যোগে শহরের বঞ্চিত শিশুদের কাছে বড়দিনের আনন্দ আজ যেন এক অন্য মাত্রা পেল। সকলের হাসিমুখ দেখে খুশি আয়োজকরাও। ঠান্ডার কামড় যাতে সহ্য করতে না হয় সেই কারণে শীত বস্ত্র তুলে দেওয়া হল তাঁদের হাতে। প্রত্যেক শিশুকে পরিয়ে দেওয়া হল স্যান্টাক্লজের লালটুপি।


Related articles

বলিউডে বয়কট ‘ধুরন্ধর’ রণবীর! কিন্তু কেন?

ধুলোয় মিশে গেল ধুরন্ধর-এর সাফল্য। ১০০০ কোটিরও বেশি কামিয়ে তিনি এখন ভারতীয় সিনেমার এক নম্বর সুপারস্টার। কিন্তু আচমকাই...

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও মেডিক্যালে দালাল-রাজ ও রেফার হয়রানি! রাতারাতি অপসারিত সুপার

মুখ্যমন্ত্রীর পদে বসেই রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় অতি পরিচিত ‘রেফার’ সংস্কৃতি ও রোগীদের হয়রানি রুখতে ‘পইপই’ করে কড়া বার্তা...

উন্নয়ন, শিক্ষা ও দক্ষতা বৃদ্ধিতে জোর, ১১ জুন নীতি আয়োগের বৈঠকে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

১১ জুন নয়াদিল্লিতে নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে অনুষ্ঠিত হতে...

মঙ্গলে কল্যাণীতে শুভেন্দুর মেগা প্রশাসনিক বৈঠক, তিন জেলার কাজের খতিয়ান নিতে মুখোমুখি মুখ্যমন্ত্রী

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী। মঙ্গলবার কল্যাণীতে উত্তর ২৪ পরগনা, নদিয়া এবং হুগলি— এই তিন জেলা নিয়ে এক উচ্চপর্যায়ের...