Thursday, May 14, 2026

নজরে নবান্নের নিরা.পত্তা, চালু হচ্ছে বিশেষ স্মার্ট কার্ড

Date:

Share post:

রাজ্যের সচিবালয় নবান্নের নিরাপত্তা ব্যবস্থা আরো মজবুত করতে বিশেষ স্মার্ট কার্ড চালু করা হচ্ছে। আগামী বছর ১ জানুয়ারি থেকে এই অ্যাকসেস কার্ড চালু করার কথা রয়েছে। নবান্নের সমস্ত কর্মীকে বিভিন্ন তলায় যাওয়ার জন্য এই কার্ড ব্যাবহার করতে হবে। সেই কার্ড সহযোগে তিনি নির্দিষ্ট তলে পৌঁছতে পারবেন। চিপ-যুক্ত বিশেষ প্রযুক্তির কার্ডগুলিতে ঠিক করা থাকবে কার্ডের ব্যবহারকারীর যাত্রাপথ। কে কত তলা পর্যন্ত যেতে পারবেন সেই সংক্রান্ত তথ্য দেওয়া থাকবে কার্ড।

পাশাপাশি, এই সুরক্ষা ব্যবস্থাটির সম্পূর্ণ রূপ দিতে নবান্নের প্রতিটি করিডরে দু’টি করে সিকিউরিটি গেটও বসানো হচ্ছে। প্রতিটি গেটের গায়ে বসানো থাকবে কার্ড সোয়াপিং মেশিন। সেখানে সংশ্লিষ্ট ব্যক্তির নির্দিষ্ট কার্ড ছোঁয়ানোর পরে তবেই খুলবে গেট। সেক্ষেত্রে ওই ব্যক্তির ওই নির্দিষ্ট তলে যাওয়ার প্রবেশাধিকার থাকলে তবেই সেই কার্ড মেশিন ঠেকালে স্বয়ংক্রিয় পদ্ধতিতে গেটটি খুলবে। যদিও, কিছু অফিসার এবং পুলিশ আধিকারিকদের প্রতিটি তলেই যাতায়াতের প্রয়োজন থাকে। সেক্ষেত্রে বিশেষ পদাধিকার বলে তাঁদের দেওয়া হবে ‘অল ফ্লোর অ্যাক্সেস কার্ড’।

আরও পড়ুন- আন্দোলনের নামে হামলার চেষ্টা! শর্তসাপেক্ষ জামিন মহিলাদের, জেল হেফাজতে ৪ আন্দোলনকারী

Related articles

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...

IPL: আরসিবির বিরুদ্ধে হারেও টিকে নাইটদের প্লে অফের আশা, জানুন সমীকরণ

বড় রান করেও আরসিবির (RCB)কাছে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে(KKR)। যা নাইটদের প্লে অফের স্বপ্নে বড় ধাক্কা। টানা...