Wednesday, May 13, 2026

বি.স্ফোরক মন্তব্য করে বি.তর্কে DMK সাংসদ! ‘দু.র্ভাগ্যজনক’ দাবি বিজেপির

Date:

Share post:

উত্তরপ্রদেশ (Uttar Pradesh) ও বিহার (Bihar) থেকে যেসব হিন্দিভাষীরা তামিলনাড়ুতে (Tamil Nadu) আসেন তাঁরা নাকি শৌচাগার পরিষ্কারের (Toilet Cleaning) কাজ করেন। এমনই বিস্ফোরক মন্তব্য করে এবার বড়সড় বিতর্কে জড়ালেন ডিএমকে (DMK) সাংসদ দয়ানিধি মারান (Dayanidhi Maran)। ইতিমধ্যে সাংসদের মন্তব্য সোশ্যাল মিডিয়ায় হটকেকের মত ভাইরাল। তবে ডিএমকে সাংসদের মন্তব্যকে হাতিয়ার করে ময়দানে নেমে পড়েছে বিজেপি। দয়ানিধি মারানের এই মন্তব্যের বিরোধিতায় সরব বিজেপির (BJP) মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা।

 

ভাইরাল ভিডিওতে ডিএমকে সাংসদ ইংরেজি শিক্ষিত ও কেবলমাত্র হিন্দি ভাষায় শিক্ষিত মানুষের মধ্যে তুলনা করেন। তিনি বলেন, যাঁরা ইংরেজি জানেন তাঁরা তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে কাজ খুঁজে নেন। কিন্তু হিন্দিভাষীরা শেষপর্যন্ত এই রাজ্যে এলে নির্মাণকাজ, রাস্তা সাফাই ও শৌচাগার পরিষ্কারের কাজই পান। তাঁর এমন মন্তব্য ঘিরে বিতর্কের ঝড় উঠেছে।

 

তবে বিজেপির মুখপাত্র শেহজাদ পুনেওয়ালা এই মন্তব্যকে দুর্ভাগ্যজনক বলে দাবি করেছেন। তাঁর কথায়, নীতীশ কুমার, তেজস্বী যাদব, লালু যাদব, কংগ্রেস, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব এঁরা এমন ভান করছেন যেন কিছুই হয়নি। অবিলম্বে তাঁদের প্রতিক্রিয়া জানতে চেয়েছেন পুনেওয়ালা।

 

 

 

Related articles

টুটু বোসের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর, সোশ্যাল মিডিয়ায় পোস্ট রাজনীতিক থেকে ক্রীড়া ব্যক্তিত্বদের

ক্রীড়া জগতে এক যুগের অবসান ঘটিয়ে মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন মোহনবাগানের প্রাক্তন সভাপতি স্বপন...

৩৮ বছর বয়সে প্রয়াত মুলায়মের ছোট ছেলে প্রতীক যাদব, মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা 

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের (Mulayem Singh Yadav) ছোট ছেলে প্রতীক যাদব...

মহিলা কমিশন ছাড়লেন লীনা, চেয়ারপার্সন পদ থেকে ইস্তফা প্রযোজক-লেখিকার

টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পরই রাজ্য মহিলা কমিশনের (West Bengal Commission for Women) চেয়ারপার্সন পদ ছাড়ার...

সব শক্তি অন্তরেই রয়েছে: ‘ব্রেভ’ লিখে সাহসী হওয়ার বার্তা মমতার

বিধানসভা নির্বাচনে রাজ্যে পালাবদলের পরে ভোট পরবর্তী হিংসা রাজ্য তথা সমাজের একটি শ্রেণিকে বিপদের মুখে ফেলেছে। কেন্দ্রীয় সরকারের...