Wednesday, May 13, 2026

লোহিত সাগরে ভারতীয় পতাকাবাহী জাহাজে ড্রোন হামলা, হুথি বাহিনীর দিকে অভিযোগের তীর

Date:

Share post:

ইজরায়েল পরিস্থিতির পর ক্রমশ হচ্ছে মধ্যপ্রাচ্য সংলগ্ন জলপথ পরিবহন, এই আশঙ্কা সপ্তাহ খানেক আগেই পাওয়া গিয়েছিল যখন লোহিত সাগরে (Red Sea) ড্রোন হামলা রুখেছিল আমেরিকা। এবার সেই আঁচ টের পেল ভারতীয় নৌবাহিনীও। লোহিত সাগরে ভারতের পতাকাবাহী জাহাজের ওপর ড্রোন (Drone) হামলার অভিযোগ ইয়েমেনের জঙ্গিগোষ্ঠী হুথি-র (Houthi) বিরুদ্ধে। যদিও এই হামলায় কোনও হতাহতের খবর নেই বলেই ভারতীয় নৌবাহিনী সূত্রে জানা গিয়েছে।

আফ্রিকার গ্যাবনের (Gabon) জাহাজ এমভি সাই বাবা, যার সামনে ভারতের পতাকা, আক্রান্ত হয় দক্ষিণ লোহিত সাগরে। শনিবার সন্ধ্যা ৮টা নাগাদ ভারতীয় নাবিকরা এই জাহাজে বাণিজ্যিক অপরিষোধিত তেলের (crude oil) ট্যাঙ্কার আনছিলেন। সেই সময় একতরফাভাবে হামলা চালায় ইয়েমেনের এই জঙ্গিগোষ্ঠী। সেই সঙ্কেত পৌঁছায় স্থানীয় আমেরিকার সেন্ট্রাল কম্যান্ডের অধীনে থাকা জাহাজে। সেই সংকেতেই বলা হয় ভারতীয় নাবিকদের কোনও ক্ষতি হয়নি।

তবে ৭ অক্টোবর হামাস গোষ্ঠী ইজরায়েলের (Israel) ওপর হামলা চালানোর পর থেকে লোহিত সাগরে হুথি গোষ্ঠীর এটা ১৫ তম আক্রমণ বলে দাবি আমেরিকার। শনিবার শুধুমাত্র ভারতীয় পতাকাবাহী জাহাজেই আক্রমণ চালানো হয়নি। নরওয়ের একটি জাহাজেও ওই একই সময়ে হামলা চালায় হুথিগোষ্ঠী। তবে এমভি ব্লামানেন নামে ওই জাহাজের ওপর যে আক্রমণ চালানো হয় তা জাহাজ পর্যন্ত পৌঁছায়নি বলে জানা যায়। ইতিমধ্যেই ইজরায়েল অস্ত্র সংবরণ করার সিদ্ধান্ত থেকে সরে আসার পর ইরান হুঁশিয়ারি দিয়েছে ভূমধ্যসাগর, জিব্রাল্টার প্রণালী সহ সবদিকের জলপথ পরিবহন বন্ধ করে দেওয়ার। শনিবারের হামলার পর সেই ইরানের হুঁশিয়ারির সঙ্গে ইয়েমেনের যোগেরও আন্দাজ পাওয়া যাচ্ছে।

Related articles

তিলজলাকাণ্ডে গ্রেফতার কারখানার মালিক ও ম্যানেজার

তিলজলা অগ্নিকাণ্ডে (Kolkata Factory Fire) গ্রেফতার কারখানার মালিক জাফর নিশাদ ও ম্যানেজার! মঙ্গলবার দুপুরে তপসিয়ার এক চামড়ার কারখানায়...

প্রার্থনা সংগীতে গাইতে হবে বন্দেমাতরম, স্কুলগুলিকে নির্দেশ শিক্ষা দফতরের 

জাতীয় সংগীত জনগনমণ-র পাশাপাশি স্কুলে প্রার্থনার সময় গাইতে হবে বন্দেমাতরমও (Vandemataram Song), রাজ্যের সব সরকারি স্কুলে নির্দেশিকা পাঠালো...

টুটু বোসের প্রয়াণে মর্মাহত মমতা, মোহনবাগান কর্তার পরিবারকে সমবেদনা অভিষেকের

৭৮ বছর বয়সে প্রয়াত মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি স্বপন সাধন বোস ওরফে টুটু বোস (Tutu Bose)। মঙ্গলবার রাতে...

অফিস টাইমে শিয়ালদহ শাখায় ব্যাহত রেল চলাচল, বিরক্ত যাত্রীরা 

বুধবার সকালে অফিস যাওয়ার পথে দুর্ভোগের শিকার শিয়ালদহ শাখার (Sealdah division) ট্রেন যাত্রীরা। দমদম স্টেশনে (Dumdum Station) ঢোকার...