Tuesday, June 16, 2026

পরপর BJP-র ফ্লপ শো! কর্মসূচি ঠিক না করেই বড়দিনে কলকাতায় শাহী-সফর

Date:

Share post:

মাত্র এক মাস আগেই কলকাতায় ফ্লপ শো। রবিবার ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতাপাঠে ৪০০০ লোকও হয়নি। এই পরিস্থিতিতে বড়দিনের রাতে ফের কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি (BJP) সূত্রে খবর, সোমবার প্রায় মাঝরাতে কলকাতা পৌঁছবেন তিনি। মঙ্গলবারই ফিরে যাবেন দিল্লি। ফ্লপ শো-র লজ্জা বাঁচাতে এবার আর সভার আয়োজন করেনি বঙ্গ বিজেপি নেতৃত্ব।

সোমবার রাত পৌনে বারোটা নাগাদ দমদম বিমানবন্দরে পৌঁছবেন অমিত শাহ (Amit Shah)। রাতে থাকবেন নিউ টাউনের বিলাসবহুল হোটেলে। মঙ্গলবারের কর্মসূচি নিয়ে কোনও কিছু জানানো হয়নি। সূত্রের খবর, সেদিন উত্তর ও দক্ষিণ কলকাতায় একাধিক বৈঠক করবেন দলের রাজ‌্য ও জেলা নেতৃত্বের সঙ্গে। রাজ‌্য বিজেপির (BJP) কোর কমিটির সদস‌্যদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। উত্তর কলকাতার একটি গুরুদ্বার ও কালীঘাটের মন্দিরে যাওয়ার সূচিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর রয়েছে।

শাহর এই সফর নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল। রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত‌্য বসু তীব্র কটাক্ষ করে বলেন, ‘‘অমিত শাহ আসছেন। তিনি নানা ধর্মীয় স্থানে যাবেন। যেখানে যাবেন, সেখানে আশপাশে কোনও বাঙালি মনীষীর মূর্তি থাকলে দেখবেন যেন ওদের দলের কেউ আবার সেই মূর্তি ভেঙে না দেন। সংবাদমাধ‌্যম এমন মূর্তি দেখলে নজর রাখুন।’’

তৃণমূলের রাজ‌্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ কটাক্ষ করে বলেন, ‘‘অমিত শাহ-নরেন্দ্র মোদিরা একুশের ভোটের আগে ডেলি প‌্যাসেঞ্জারি করেছিলেন। তার পরও তৃতীয়বারের জন‌্য বাংলার ক্ষমতায় আসেন মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে এঁরা যতবার আসবেন, ততবার বাংলার মানুষের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে- নো ভোট টু বিজেপি।’’

কুণালের বলেন, ‘‘গণতান্ত্রিক রাজ‌্য। ওঁরা আসবেন, ঘুরবেন। বিজেপি চেষ্টা করে ধর্ম, বিভাজনের রাজনীতি করার চেষ্টা করে। আমরা উন্নয়ন নিয়ে রাজনীতি করি।’’

Related articles

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...

নারী-বিরোধী মন্তব্যের অভিযোগ! কল্যাণের বরখাস্ত চেয়ে স্পিকারকে চিঠি কাকলির

লোকসভার অন্দরেই এবার সরাসরি সংঘাতে জড়ালেন দুই বর্ষীয়ান সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী-বিরোধী মন্তব্য ও...