Thursday, May 14, 2026

হামাসের সুড়ঙ্গ থেকে উদ্ধার ৫ পণবন্দির দেহ

Date:

Share post:

গাজায় হামাসের সুড়ঙ্গ থেকে উদ্ধার হল ৫ পণ বন্দির মৃতদেহ। রবিবার এমনটাই দাবি করেছে ইজরায়েল সেনা। এ পাশাপাশি গাজা শহরে ছড়িয়ে ছিটিয়ে থাকা সুড়ঙ্গের নেটওয়ার্ক ভিডিও আকারে প্রকাশ করা হয়েছে। আইডিএফ-এর তরফে এক্স হ্যান্ডেল এই সংক্রান্ত ভিডিও পোস্ট করে জানানো হয়েছে ৭ অক্টোবরের নরসংহারে যাদের বন্দি করা হয়েছিল তাদের মধ্যে পাঁচজনের মৃতদেহ উদ্ধার হয়েছে। ইতিমধ্যে ওই শবদেহ ইজরায়েলে ফিরিয়ে আনা হয়েছে।

আইডিএফ-এর তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করা ভিডিওতে উদ্ধার হওয়া মৃতদেহে শ্রদ্ধা জানাতে দেখা গিয়েছে ইজরায়েল সেনাকে। সেনার তরফে জানানো হয়েছে, উদ্ধার হওয়া দেহগুলি সম্মানের সঙ্গে নিজ ভূমে সৎকার করা হবে। এই সব কিছুর মাঝেই গাজায় লাগাতার যুদ্ধ জারি রেখেছে ইজরায়েল সেনা। বেছে বেছে নিশানা করা হচ্ছে হামাসের ঘাঁটিগুলি। গাজার স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, রবিবার শেষ রাতে গাঁজার শরণার্থী শিবিরের একাধিক ঘরে হামলা চালিয়েছে ইজরায়েলের সেনা। এই হামলায় ৭০ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে সাত অক্টোবর থেকে চলতে থাকা যুদ্ধে এখনো পর্যন্ত ২০ হাজারের বেশি প্যালেস্টাইনির মৃত্যু হয়েছে। যার মধ্যে ৬ হাজার শিশু। অন্যদিকে ইজরায়েলের ১২০০ মানুষ এই যুদ্ধের বলি হয়েছেন।

Related articles

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...