Wednesday, June 24, 2026

বড়দিনে মিলল স্বস্তি! ফ্রান্সে আ.টক ভারতীয়দের নিয়ে ওড়ার অনুমতি পেল বিমান, গন্তব্য নিয়ে ধোঁ.য়াশা

Date:

Share post:

অবশেষে মিলল স্বস্তি। এবার ৩০৩ ভারতীয় (Indians) যাত্রীদের আটক বিমানটিকে ফ্রান্স (France) ছেড়ে উড়ে যাওয়ার অনুমতি দেওয়া হল। সংবাদ সংস্থা সূত্রে খবর, সোমবারই সমস্ত যাত্রী নিয়ে রওনা দেবে বিমানটি (Plane)। তবে তিনদিন আটকে থাকার পর ঠিক কোন গন্তব্যের উদ্দেশে উড়ে যাবে ওই চার্টার্ড বিমান, তা নিয়ে জল্পনা তুঙ্গে।

তবে এদিন বিমানটি এদিন রওনা দিলেও কোথায় তা যাবে, তা এখনও জানা যায়নি। মনে করা হচ্ছে, যাত্রীদের নিয়ে ভারতে ফিরে আসতে পারে এই চার্টার্ড বিমান অথবা যেখানে যাওয়ার কথা ছিল সেখানেও যেতে পারে। পাশাপাশি দুবাই থেকে যাত্রা শুরু করা বিমান ফের দুবাইতেই ফিরে যাওয়ার সম্ভাবনা প্রবল হচ্ছে বলে খবর।

উল্লেখ্য, কয়েকদিন আগেই দুবাই থেকে নিকারাগুয়াগামী চার্টার্ড বিমানটিকে ফ্রান্সের ভ্যাট্রি বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়েছিল। তাতেই ৩০৩ জন ভারতীয় ছিলেন। যাদের মধ্যে ছিল ১১ নাবালকও। সূত্রের খবর, মানব পাচার সন্দেহে বিমানটিকে আটকে দেয় স্থানীয় প্রশাসন। তবে বিষয়টি ফ্রান্সের ভারতীয় দূতাবাসে জানালে দূতাবাসের তরফে এক্স হ্যান্ডেলে বিবৃতি দিয়ে জানানো হয় ফ্রান্সের ওই বিমানবন্দর কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন যে দুবাই থেকে নিকারাগুয়াগামী একটি বিমানকে ফরাসি বিমানবন্দরে আটক করা হয়েছে। খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছয় দূতাবাসের আধিকারিকরা। আমরা ইতিমধ্যে পুরো পরিস্থিতি তদন্ত করছি এবং যাত্রীদের সুস্থতাও নিশ্চিত করার সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...