Monday, May 11, 2026

কেন্দ্রীয় অর্থমন্ত্রী পদ ছাড়ুন, রিজার্ভ ব্যাঙ্ক উড়িয়ে দেওয়ার হুমকি মেল

Date:

Share post:

অবিলম্বে কেন্দ্রীয় অর্থমন্ত্রী (finance minister) নির্মলা সীতারমনকে পদত্যাগ করতে হবে। এই দাবি না মানলে দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্ক-সহ মোট ৩টি ব্যাঙ্কের দফতর উড়িয়ে দেওয়ার হুমকি ইমেল পেল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। একইসঙ্গে হুমকিদাতা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাসকেও ইস্তফা দেওয়ার দাবি তুলেছেন। এই দুই দাবি না মানলে তিনটি ব্যাঙ্কে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে।

মঙ্গলবার রিজার্ভ ব্যাঙ্কের মুম্বইয়ের সদর দফতরে আসে ‘খিলাফত ডট ইন্ডিয়া অ্যাট জিমেল ডট কম’ থেকে হুমকি ইমেল আসে। মোট ১১টি বোমা হামলার পরিকল্পনার কথা জানানো হয়েছে হুমকি মেইলে। এদিনই ওই হামলাগুলি হওয়ার কথা জানানো হয়েছিল। কোথায় কোথায় বোমা হামলা হবে তার বিস্তারিত জানানো হয়েছিল ইমেলে। তা জানার পরেই সতর্ক হয় মুম্বই পুলিশ (Mumbai Police)। ইমেলে লেখা প্রতিটি জায়গায় তল্লাশি চালায় পুলিশ। কিন্তু ইমেলে উল্লেখিত জায়গাগুলিতে তল্লাশি চালিয়েও কিছু পাওয়া যায়নি বলে মুম্বই পুলিশ সূত্রে খবর। আরবিআই, এইচডিএফসি, আইসিসিআই ব্যাঙ্ক এই হুমকি ইমেল পেয়েছিল।

আপাতত ‘খিলাফত ডট ইন্ডিয়া অ্যাট জিমেল ডট কম’ এই ইমেল আইডির নামেই মুম্বইয়ের এমআরএ মার্গ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। মুম্বই পুলিশ সূত্রে জানানো হয়েছে, আজ দুপুর দেড়টা থেকে বোমা হামলার হুমকি দেওয়া হলেও সন্ধে পর্যন্ত কোনও হামলার খবর মেলেনি।

Related articles

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...