Tuesday, March 31, 2026

জাতি সংঘর্ষে মৃত্যুপুরী নাইজেরিয়া, সশস্ত্র হামলায় হত শতাধিক

Date:

Share post:

গোষ্ঠী সংঘর্ষের জেরে ভয়াবহ অবস্থা নাইজেরিয়া। এক সশস্ত্র জঙ্গিগোষ্ঠীর হামলায় সেখানে মৃত্যু হয়েছে শতাধিক মানুষের। জানা গিয়েছে মধ্য নাইজেরিয়ার প্লাতিউ রাজ্যের বেশ কয়েকটি গ্রামে ধর্মীয় বিবাদে হামলা চালায় একটি সশস্ত্র গোষ্ঠী। যার জেরেই সেখানে মৃত্যু হয়েছে অন্তত ১১৩ জনের। পাশাপাশি আহত হয়েছেন কম করে ৩০০ জন।

জাতিগত হিংসায় বিগত কয়েক বছর ধরে উত্তাল প্লাতিউ রাজ্য। যেখানে এই হামলা চালানো হয় সেখানে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায় পাশাপাশি বসাবস করেন। স্থানীয় মুসলিম পশুপালক এবং ক্রিস্টান কৃষক সম্প্রদায়ের মধ্যে দীর্ঘদিন ধরেই রয়েছে বিবাদ। জেনে বুঝেই জাতিগত উত্তেজনা তৈরি করতে হামলা চালানো হয়েছে। স্থানীয়ভাবে এই সশস্ত্র গোষ্ঠীগুলো ‘ডাকাত’ হিসেবে পরিচিত। এদিন তারা ২০টি পৃথক সম্প্রদায়ের ওপর আক্রমণ চালায়। হত্যার পাশাপাশি একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে।

মর্মান্তিক এই হামলার ঘটনায় স্বাভাবিকভাবেই সমালোচনার মুখে পড়েছে নাইজেরিয়ার সরকার। চলতি বছরে একাধিক হামলায় এই এলাকায় বহু মানুষের মৃত্যু হয়েছে। তারপরও সরকারের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এর আগে নাইজেরিয়া সেনার ড্রোন বিস্ফোরণে ৮৫ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছিল। প্রশাসন ওই ঘটনায় দুঃখপ্রকাশ করে জানায়, জঙ্গি দমন অভিযানে ভুল করে ওই ঘটনাটি ঘটেছিল।

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...