Tuesday, March 31, 2026

অবশেষে বিশ্বকাপের পারফরম্যান্স নিয়ে মুখ খুললেন শাকিব, কী বললেন তিনি?

Date:

Share post:

২০২৩ একদিনের বিশ্বকাপ শেষ হয়েছে এক মাস হয়ে গিয়েছে। বিশ্বকাপ চ‍্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। বিশ্বকাপে একেবারেই নিজেদের সেরা ফর্মে ছিল না বাংলাদেশ। তাদের পারফরম্যান্স বার বার পরেছে প্রশ্নের মুখে। এমনকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডও এই নিয়ে নড়েচড়ে বসেছে। আর এবার নিজেদের পারফরম্যান্স নিয়ে মুখ খুললেন বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক শাকিব আল হাসান।

এই নিয়ে একটি ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে শাকিব বলেন, “বল দেখতে খুব সমস্যা হচ্ছিল। এমন না যে একটা বা দুটো ম্যাচে হচ্ছিল, গোটা বিশ্বকাপ জুড়ে এই সমস্যা হয়েছে। বিশ্বকাপ চলাকালীন একজন চিকিৎসকের কাছেও গিয়েছিলাম। তিনি জানান, আমার চোখের কর্নিয়া বা রেটিনাতে জল জমছে। আমাকে ড্রপ দেন। মানসিক চাপ কমানোরও পরামর্শ দেন। আমি বুঝতে পারিনি কেন আমাকে সে কথা বলেছিলেন তিনি।”

তবে এখন চোখের সমস্যা মিটে গিয়েছে বলে জানান শাকিব। এই নিয়ে শাকিব বলেন,” বিশ্বকাপের পরে যখন আমেরিকা গেলাম তখন কোনও সমস্যা হচ্ছিল না। আমি চিকিৎসককে সে কথা জানাই। তিনি বলেন, এখন আর কোনও মানসিক চাপ নেই। সেই কারণে চোখের সমস্যা হচ্ছে না।”

শাকিবের এই কথা থেকে পরিষ্কার, বিশ্বকাপ চলাকালীন প্রচণ্ড চাপ নিয়ে নিয়েছিলেন তিনি। সেই কারণেই সমস্যা হচ্ছিল তাঁর।

আরও পড়ুন:আইএসএল ম‍্যাচে রেফারিং নিয়ে নড়েচড়ে বসল এআইএফএফ, ডাকা হলো বৈঠক

 

Related articles

একইসঙ্গে প্রকাশিত দুই তালিকা! ষষ্ঠ সাপ্লিমেন্টারি লিস্টেও নাম বাদের সংখ্যা নিয়ে ধোঁয়াশা

কখনও মধ্যরাতে আবার কখনও কাউকে কিছু না জানিয়ে, কোন বিজ্ঞপ্তি বা ঘোষণা ছাড়াই সাপ্লিমেন্টারি লিস্ট (Supplementary List) প্রকাশ...

ন্যক্কারজনক! গেরুয়া ঝান্ডায় মোড়া হল নেতাজি মূর্তি

বাংলার মনীষীদের নানাভাবে অপমান করার প্রথা বিজেপির সর্বস্তরে। যখন পদ্মদলের কেন্দ্রীয় নেতৃত্বরাই এই কাজে সিদ্ধহস্ত তখন তো গেরুয়া...

বৃষ্টির মাঝেই গরমের স্পেল দক্ষিণবঙ্গে, এপ্রিলের শুরুতেই দাবদাহের পরিস্থিতি! 

মঙ্গলের সকালে মেঘলা আকাশ, বেলা বাড়তেই ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে দুপুরের পর কলকাতাসহ (Kolkata)...

রাহুলের পরিবারকে দেওয়া হোক ১ কোটি, ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে এফআইআরের দাবি AICWA-র 

তালসারিতে বাংলা ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’র শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...