Friday, April 24, 2026

আরও ৩ দিন ছুটি বাড়ল রাজ্যে! বড় সিদ্ধান্ত নবান্নের, জারি বিজ্ঞপ্তি  

Date:

Share post:

রাজ্যের ছুটির (Holiday) তালিকায় আরও তিনটি দিন যোগ হল। এবার থেকে ইংরেজি নতুন বছরের প্রথম দিন অর্থাৎ ১ জানুয়ারি, জন্মাষ্টমী এবং ছটপুজোতেও ছুটি থাকবে। মঙ্গলবার রাজ্য সরকার এনআই অ্যাক্ট (NIA Act) আওতায় নবান্ন এই সিদ্ধান্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করেছে। ফলে ব্যাঙ্ক (Bank), বিমা-সহ যে সব ক্ষেত্রের ছুটি ওই আইনে হয়, সেখানেও অতিরিক্ত ওই ৩ দিন ছুটি চালু হচ্ছে। এত দিন ব্যাঙ্ক বিমা-সহ বিভিন্ন আর্থিক ক্ষেত্রের কর্মীদের জন্য এই ছুটি প্রযোজ্য ছিল না। তবে ১ জানুয়ারি থেকেই নতুন ব্যবস্থা কার্যকর হবে।

ব্যাঙ্ক অফিসারদের সংগঠন আইবক সূত্রে খবর, এনআই অ্যাক্টে অতিরিক্ত ওই তিন দিন ছুটির দাবি জানিয়ে আমরা গত নভেম্বরেই মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছিলাম। তিনি আবেদনে সাড়া দেওয়ায় আমরা খুশি। এত দিন রাজ্যে এনআই অ্যাক্টের আওতায় বছরে ২১ দিন ছুটি পাওয়া যেত। এবার তা তিন দিন বাড়ল।

 

 

 

Related articles

দ্বিতীয় দফার ভোটের আগে আজ জেলাশাসকদের সঙ্গে বৈঠকে সিইও

নির্বিঘ্নে বাংলায় প্রথম দফার নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রায় ৯২ শতাংশের বেশি ভোট দানের হার রীতিমতো রেকর্ড গড়েছে। দ্বিতীয়...

সিরিয়াল ছেড়ে নজরে ভোটের খবর, নির্বাচনী আবহে টলিপাড়ার টিআরপিতে মন্দা !

বাংলার বিধানসভা নির্বাচনের লড়াই জমে উঠেছে (Election Time)। প্রথম দফায় রেকর্ড ভোট দান এখন খবরের শিরোনামে। তবে শুধু...

দ্বিতীয় দফার প্রচারে আজ কলকাতা-সহ শহরতলিতে নির্বাচনী কর্মসূচি মমতা-অভিষেকের

বাংলার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় রেকর্ড ভোটদান শেষে, এবার নজর দ্বিতীয় দফায় (second phase of West Bengal assembly...

দেড় বছর ধরে নাবালিকাকে লাগাতার যৌন নির্যাতন! গ্রেফতার অভিযুক্ত 

শহর কলকাতার বুকে ফের যৌন নিগ্রহের শিকার নাবালিকা। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দেড় বছর ধরে লাগাতার শারীরিক সম্পর্কের নামে...