Wednesday, June 24, 2026

সপ্তাহ পেরিয়ে কোলাঘাটে মিলল হরিদেবপুরের নিখোঁজ যুবকের দেহ

Date:

Share post:

গত ২০ ডিসেম্বর থেকে বাড়ি থেকে বেরিয়ে আচমকা নিখোঁজ (Missing) হয়ে যান হরিদেবপুরে (Haridevpur) যুবক অনুরাগ সিংহ (২৩)। অবশেষে মৃতদেহ মিলল মেদিনীপুরের কোলাঘাট (Kolaghat) থেকে। পুলিশের তরফে বাড়িতে খবর দেওয়া হয়। বলা হয়, কোলাঘাটে এক যুবকের মৃতদেহ পাওয়া গিয়েছে। সেটি সনাক্ত করতে হবে।

হরিদেবপুরের আমির খান সরণীতে মা ও দিদি-জামাইবাবুর সঙ্গে থাকতেন অনুরাগ। বাড়ির মালিকের কথায়, গত ২০ ডিসেম্বর দুপুর সাড়ে তিনটে নাগাদ বাড়ি থেকে বের হয় অনুরাগ। সন্ধে পর্যন্ত অনুরাগ না ফেরায় ওর মা সুমিত্রা আমাকে জানান। বলেন, অনেকক্ষণ ছেলে বাড়ি ফেরেনি।ফোনও বন্ধ। যোগাযোগ করা যাচ্ছে না।

নিখোঁজ হওয়ার দিন অনুরাগের পরিবারের লোকেরা পুলিশকে কোনও খবর না দিলেও পরদিন হরিদেবপুর থানায় বিষয়টি জানান। প্রায় এক সপ্তাহ পেরিয়ে গতকাল মঙ্গলবার হরিদেবপুর থানায় খবর আসে কোলাঘাটে একটি দেহ উদ্ধার করেছে পুলিশ। সেই দেহটি সনাক্ত করতে হবে। পরিবারের লোকজন কোলাঘাটে গিয়ে সেই দেহ সনাক্ত করেন। বুধবার দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হবে। গোটা বিষয়টি তদন্ত করছে হরিদেবপুর থানা। পরিবারের এক সদস্য বলেন, কোলাঘাটের একটি জায়গায় জলের মধ্যে পড়ে থাকতে দেখা গিয়েছিল অনুরাগকে।

 

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...