Thursday, May 14, 2026

‘ডাঙ্কি’ থেকে কেন বাদ রোম্যান্টিক ডুয়েট, কারণ জানালেন শান!

Date:

Share post:

শরণার্থীদের সমস্যা নিয়ে সিনেমা (Dunki) তৈরি করেছেন পরিচালক রাজকুমার হিরানি (Rajkumar Hirani)। চলতি বছরে এটা শাহরুখ খানের (Shahrukh Khan)তৃতীয় সিনেমা। হিরানি ঘরানার সঙ্গে এই প্রথম নিজেকে ম্যাচ করালেন শাহরুখ। ছবি দেখে দর্শকের মিশ্র প্রতিক্রিয়া চোখে পড়েছে। কেউ বলছেন বলিউড বাদশা তাঁর জীবনের অন্যতম সেরা অভিনয় করেছেন। কারোর মতে এই সিনেমাটা এই সময় মুক্তি পাওয়া উচিত হয়নি। সিনেমার গান নিয়ে একেকজনের একেক রকমের মতামত হলেও, অরিজিৎ আর সোনুর গান বেশ প্রশংসা পেয়েছে। আর তার সঙ্গেই জুড়েছে বিতর্ক। সিনেমার জন্য নাকি শান এবং শ্রেয়া ঘোষাল (Shaan and Shreya Ghoshal) একটি রোম্যান্টিক গান গেয়েছিলেন। অথচ পরিচালকটা শেষ মুহূর্তে বাদ দিয়েছেন। কেন? বিতর্কের আঁচ ছড়িয়ে পড়ার আগেই মুখ খুললেন স্বয়ং গায়ক।

২১ ডিসেম্বর মুক্তি পেয়েছে রাজকুমার হিরানি পরিচালিত এবং শাহরুখ খান অভিনীত ছবি ডাঙ্কি (Dunki)।সোশ্যাল মিডিয়ায় রীতিমত চর্চা চলছে ডাঙ্কি নিয়ে। বলিউড তারকারাও বেশ প্রশংসা করেছেন এই ছবির। শান সিনেমা দেখেছেন। তিনিও খুশি চিত্রনাট্যের ট্রিটমেন্ট দেখে। এই ছবির জন্য শান ‘দূর কহি দূর’ নামের একটি গান গেয়েছিলেন। তাতে মহিলা কন্ঠ ছিল শ্রেয়া ঘোষালের শ্রেয়া ঘোষালের। কাশ্মীরে শ্যুট করা হয়েছিল গানটির। কিন্তু শেষ পর্যন্ত এডিট করার সময় পরিচালক রাজকুমার হিরানি গানটি বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন। এই প্রসঙ্গে শান বলেন ‘উনি আমার বিষয়ে খুবই ট্রান্সপারেন্ট ছিলেন, আমি সেটার প্রসংশা করি। ওঁর ভাবনাটা বুঝিও কারণ ছবিই ওনার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ। তবে হয়তো আগামী কোনও প্রজেক্টে আপনারা গানটি শুনতে পারবেন।’ জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা শ্রেয়া ঘোষাল অবশ্য এই নিয়ে কোনও মন্তব্য করেননি।

Related articles

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...

IPL: আরসিবির বিরুদ্ধে হারেও টিকে নাইটদের প্লে অফের আশা, জানুন সমীকরণ

বড় রান করেও আরসিবির (RCB)কাছে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে(KKR)। যা নাইটদের প্লে অফের স্বপ্নে বড় ধাক্কা। টানা...