Wednesday, June 24, 2026

দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে বসবে গীতাপাঠের আসর

Date:

Share post:

গীতাপাঠের আসর মানায় মন্দিরেই। তাই দিঘার (Digha) জগন্নাথ মন্দিরের উদ্বোধনেই গীতাপাঠের আসরের পরিকল্পনা রাজ্য সরকারের (state government)। নতুন বছরের শুরুতেই উদ্বোধন হওয়ার কথা জগন্নাথ মন্দিরের। সেই উদ্বোধনের আসরে ব্রাহ্মণদের নিয়ে গীতাপাঠের পরিকল্পনা নিয়েই শুরু হয়েছে প্রস্তুতি।

২০১৮ সালে মুখ্যমন্ত্রী রাজ্যের অন্যতম পর্যটনকেন্দ্র দিঘায় পুরীর জগন্নাথ মন্দিরের আদলে মন্দির তৈরির পরিকল্পনা করেন। সেই মতো ২০২২ সালে অক্ষয়তৃতীয়ার দিন মন্দির নির্মাণের কাজ শুরু হয়। এবছরের শেষে বা ২০২৪-এর শুরুতেই সেই মন্দিরের বিরাট কর্মযজ্ঞ শেষ হওয়ার কথা। আর রাজ্যে এত বড় মন্দির স্থাপিত হলে তার উদ্বোধনও ঘটা করেই হবে তা বলা বাহুল্য। সেই মতোই প্রস্তুতি শুরু করেছে রাজ্য সরকার।

উদ্বোধনের একটি বড় দ্বায়িত্বে রয়েছেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি (Akhil Giri)। মন্দির উদ্বোধন নিয়ে বলতে গিয়েই তিনি জানান দশ হাজার কণ্ঠে গীতাপাঠের আসর বসানোর পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। সেই মতো জেলার সব ব্রাহ্মণরা প্রস্তুতি শুরু করেছেন। নতুন বছরেই রাজ্যের অন্যতম পর্যটনকেন্দ্র দিঘা জেগে উঠতে চলেছে দশ হাজার কণ্ঠের গীতাপাঠের মধ্যে দিয়ে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...