Sunday, June 21, 2026

এবার ভারত ন্যায় যাত্রা: ৬৫ দিনে প্রায় সাড়ে ৬ হাজার কিমি পাড়ি দেবেন রাহুল

Date:

Share post:

‘ভারত জোড়ো যাত্রা’য় বিপুল সাফল্যের পর এবার লোকসভা নির্বাচনকে মাথায় রেখে এবার ‘ভারত ন্যায় যাত্রা’। মণিপুর থেকে মুম্বই পর্যন্ত এই ‘ভারত ন্যায় যাত্রা’র ঘোষণা করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। আগামী ১৪ জানুয়ারি থেকে শুরু হচ্ছে এই কর্মসূচি, শেষ হবে ২০ মার্চ। আনুষ্ঠানিকভাবে এই যাত্রার কথা ঘোষণা করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল।

কংগ্রেসের তরফে জানানো হয়েছে, মণিপুর থেকে মুম্বই পর্যন্ত এই ৬৫ দিনের যাত্রায় মোট ৬ হাজার ২০০ কিমি পথ পাড়ি দেবেন রাহুল গান্ধী। তাঁর যাত্রাপথে পড়বে ১৪ টি রাজ্য ও ৮৫ টি জেলা। জানা গিয়েছে, মণিপুর থেকে শুরু করে নাগাল্যান্ড, অসম, মেঘালয়, বাংলা, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট ও মহারাষ্ট্রের ভিতর দিয়ে যাবে রাহুল ভারত ন্যায় যাত্রা। এই কর্মসূচি প্রসঙ্গে কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল বলেন, “এই যাত্রায় রাহুল যুব সম্প্রদায়, মহিলা ও প্রান্তিক মানুষদের সঙ্গে মূলত কথাবার্তা বলবেন।”

যদিও ‘ভারত জোড়ো যাত্রা’র সঙ্গে ‘ভারত ন্যায় যাত্রা’র পার্থক্য রয়েছে। ২০২২ সালের ৬ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ‘ভারত জোড়ো যাত্রা’য় ১৫০ দিনে সাড়ে ৪ হাজার কিমি পথ হেঁটেছিলেন রাহুল। আর এবার ‘ভারত ন্যায় যাত্রা’য় পায়ে হেঁটে নয় মূলত বাসে ৬ হাজার ২০০ কিমি পথ পাড়ি দেবেন তিনি।

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...