Wednesday, May 13, 2026

গ্যাসের জ্বালা অন্তত তিন গ্রামে, কীভাবে লিক জবাব চাইল গ্রিন ট্রাইবুনাল

Date:

Share post:

ঘুমের মধ্যে শ্বাসকষ্ট, তীব্র চোখে জ্বালা, সঙ্গে বমি। শুনলেই মনে পড়ে যাবে সম্প্রতি ব্যাপক জনপ্রিয় হওয়া ভোপাল গ্যাসলিক নিয়ে তৈরি হওয়া ওয়েব সিরিজের কথা। কিন্তু তামিলনাড়ুর এন্নোরের মানুষগুলো বোধহয় মঙ্গলবার রাতে একবারও ভাবেননি, ভোপালের মতো রাত তাদেরও হতে পারে। যদিও সৌভাগ্য এটাই যে প্রশাসন, সার কারখানা কর্তৃপক্ষের তৎপরতায় এড়ানো গিয়েছে আর একটা ভোপাল গ্যাসকাণ্ড (Bhopal Gas Leak)। তবে এন্নোরের আশেপাশের তিনটি গ্রামে এখনও বাতাসে বইছে বিষ।

মঙ্গলবার মধ্যরাতে এন্নোরের করমণ্ডল ইন্টারন্যাশানাল লিমিটেড থেকে প্রায় চারঘণ্টা ধরে অ্যামোনিয়া গ্যাস লিক হয়। প্রতি মাইক্রো মিলিমিটারে ২৪ ঘণ্টায় ৪০০ মাইক্রোগ্রাম অ্যামোনিয়া থাকতে পারে। সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের (Central Pollution Control Board) বিচারে সেই মাত্রা ৪০০ থেকে বেড়ে ১৮০০ হলে তা ‘ভয়ঙ্কর’ বলে বলে ধরা হয়। সেখানে মঙ্গলবার ভোরে এন্নোরের সার কারখানায় অ্যামোনিয়ার পরিমাণ প্রায় ৩০০০ ছিল।

এই বিপুল পরিমাণ অ্যামোনিয়া বাতাসে মিশে যাওয়ার কারণেই অসুস্থ হয়ে হাসাপাতলে ভর্তি হন ৪২ জন। মৎস্যজীবীদের দাবি সমুদ্রেও আচমকা বুদবুদ উঠতে শুরু করে। এন্নোর, পেরিয়াকুপ্পম, এর্নাভুর – এই তিন গ্রাম ছেড়ে নিরাপদ জায়গায় পালাতে শুরু করেন বাসিন্দারা।

প্রাথমিক পরিস্থিতি হাতের মুঠোয় করার পরই সার কারখানার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে ন্যাশানাল গ্রিন ট্রাইবুনাল (National Green Tribunal)। তামিলনাড়ু পলিউশন কন্ট্রোল বোর্ডের কাছে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। এই মামলার শুনানি ২ জানুয়ারি।

Related articles

সব শক্তি অন্তরেই রয়েছে: ‘ব্রেভ’ লিখে সাহসী হওয়ার বার্তা মমতার

বিধানসভা নির্বাচনে রাজ্যে পালাবদলের পরে ভোট পরবর্তী হিংসা রাজ্য তথা সমাজের একটি শ্রেণিকে বিপদের মুখে ফেলেছে। কেন্দ্রীয় সরকারের...

বিদেশি খেলানো থেকে স্পনসর আনা, ঐতিহ্যের মোহনবাগানে আধুনিকতার দিশারী টুটু

মোহনবাগান এবং টুটু বোস (Tutu Bose), তিন দশকের বেশি সময়ে নাম দুটো সমার্থক হয়ে গিয়েছে। ঐতিহ্যের মোহনবাগান ক্লাবে...

ছাব্বিশের নির্বাচনে জয়ীদের আজ বিধানসভায় শপথগ্রহণ

বাংলার বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি (BJP)। গত পঁচিশে...

জীবন যুদ্ধে হার মানলেন, টুটুহীন মোহনবাগান

লড়াই শেষ, জীবনযুদ্ধে হার মানলেন স্বপন সাধন বোস। ভারতীয় ফুটবলে যিনি পরিচিত টুটু(Tutu Bose) নামে। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস...