Wednesday, May 20, 2026

পঞ্চায়েতের ৫০ হাজার কর্মী স্বাস্থ্যবিমার আওতায়, সিদ্ধান্ত মন্ত্রিসভায়

Date:

Share post:

মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতো মন্ত্রিসভায় অনুমোদন পেল রাজ্যের পঞ্চায়েত কর্মীদের স্বাস্থ্যবিমার আওতায় আনার বিল। এর ফলে ৫০ হাজার কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মী উপকৃত হবেন। পাশাপাশি কর্মী নিয়োগ, কর্মী বদলি থেকে কর্মীদের স্বাচ্ছন্দ নিয়ে একাধিক সিদ্ধান্ত বুধবার নেওয়া হয়।

সরকারি কর্মচারী সংগঠনের আবেদনের ভিত্তিতে এপ্রিলমাসে পঞ্চায়েত কর্মীদের স্বাস্থ্যবিমার আওতায় আনার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে রাজ্যে সরকারের অধীনে পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ মিলিয়ে মোট কর্মীর সংখ্যা ৩০ হাজার। অবসরপ্রাপ্ত কর্মী ২০ হাজার। এবার থেকে এই ৫০ হাজার কর্মী ক্যাশলেস চিকিৎসা বিমার সুবিধা পাবেন।

মন্ত্রিসভার সিদ্ধান্তের পর রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সম্পাদক মানস ভুঁইয়া দাবি করেন এটি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত। সংগঠনের আহ্বায়ক প্রতাপ নায়েক সরকারি কর্মীদের পক্ষ থেকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রীকে।

Related articles

জনগণের সরকার মানুষের প্রত্যাশা পূরণ করবে, শিলিগুড়ির বিজেপি কার্যালয় থেকে বার্তা শুভেন্দুর 

মাত্র দু সপ্তাহ হয়েছে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), এরমধ্যেই রাজ্য সরকারের একাধিক ঘোষণা...

উত্তরবঙ্গের স্বপ্নপূরণ হবে, বাগডোগরা বিমানবন্দর থেকেই আশ্বাস মুখ্যমন্ত্রীর

প্রশাসনিক বৈঠক করতে উত্তরবঙ্গ পৌঁছলেন বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বুধবার সকাল সাড়ে ১১টা নাগাদ বাগডোগরা...

আজই BSF-কে জমি হস্তান্তরের সম্ভাবনা, বিকেলে নবান্নে বৈঠক

দেশের সীমান্ত সুরক্ষার কথা মাথায় রেখে BSF-কে জমি হস্তান্তরের কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী( CM Suvendu Adhikari),...

ঘুষ কেলেঙ্কারিতে গ্রেফতার কর্নেল হিমাংশু বালি

সর্ষের মধ্যেই ভূত! ৫০ লক্ষ টাকার ঘুষ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে কলকাতার ফোর্ট উইলিয়ামে কর্মরত সেনাবাহিনীর কর্নেল হিমাংশু...