Wednesday, May 20, 2026

সেঞ্চুরিয়ানে প্রথম বিদেশী ক্রিকেটার হিসেবে দ্বিতীয় সেঞ্চুরি করে ইতিহাস রাহুলের!

Date:

Share post:

প্রথম বিদেশী টেস্ট ব্যাটার হিসেবে সেঞ্চুরিয়ানে দ্বিতীয় সেঞ্চুরি করলেন কে এল রাহুল। ২০২১ সালের পর ২০২৩ সালেও দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্টে শতরান কে এল রাহুলের ব্যাট থেকে।দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসেই নজির গড়লেন লোকেশ রাহুল। শুধু নিজের রেকর্ডই নয়, দলকেও লড়াইয়ের মধ্যে ফেরালেন। মঙ্গলবার ৭০ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছিলেন রাহুল। হাতে ছিল মার ২ উইকেট। দ্বিতীয় দিনের শুরু থেকেই কার্যত আক্রমণাত্মক খেলতে শুরু করেন। তবে একটা সময় মনে হচ্ছিল নন-স্ট্রাইকারে দাঁড়িয়ে থেকেই হয়তো রাহুলের শতরান হাতছাড়া হবে। কিন্তু ৬ মেরে নিজের সেঞ্চুরি সম্পন্ন করেন। ১৩৭ বলে ১০১ রান করে আউট হন রাহুল।

কে এল রাহুলই একমাত্র ক্রিকেটার যিনি দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়ান স্টেডিয়ামে দুটি শতরান করেছেন। ২০২১ সালে ২৬০ বলে ১২৩ রান করেছিলেন। সেই সময় অবশ্য ওপেনার হিসেবে নেমেছিলেন তিনি। ওই টেস্ট ভারত জিতেছিল ১১৩ রানে। এছাড়া টেস্ট ক্রিকেটে নিজের অষ্টম শতরানও করে ফেললেন তিনি।অন্যদিকে দক্ষিণ আফ্রিকার হয়ে দুরন্ত বোলিং করেছেন কাগিসো রাবাডা। ৫৯ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন তিনি। তাঁর শিকারের তালিকায় আছে বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিন এবং শার্দুল ঠাকুর। এছাড়া ৩ উইকেট নিয়েছেন নানদ্রে বার্গার। ১টি করে উইকেট পেয়েছেন জানসেন ও কোয়েটজি। ভারতের প্রথম ইনিংস শেষ হয়েছে ২৪৫ রানে। জবাবে ব্যাট করতে নেমে ১৩৮ রানে ৩ উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।

Related articles

ঘুষ কেলেঙ্কারিতে গ্রেফতার কর্নেল হিমাংশু বালি

সর্ষের মধ্যেই ভূত! ৫০ লক্ষ টাকার ঘুষ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে কলকাতার ফোর্ট উইলিয়ামে কর্মরত সেনাবাহিনীর কর্নেল হিমাংশু...

জলপাইগুড়ি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যানের বিশেষ ছাড় প্রত্যাহার রাজ্যের 

জলপাইগুড়ি সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান পদে টানা তৃতীয়বার থাকার ক্ষেত্রে দেওয়া বিশেষ ছাড় প্রত্যাহার করল রাজ্য সরকার। সমবায়...

হাসপাতালে অমিতাভ! অনুরাগীদের উদ্বেগ বাড়তেই সোশ্যাল মিডিয়ায় আসল সত্যি

বর্ষীয়ান মেগাস্টার অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) হাসপাতালে ভর্তি! খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়তে থাকে অনুরাগীদের। বিগ বি-র শারীরিক...

বুধের ভোরে কেঁপে উঠল জাপান!

ফের ভূমিকম্প জাপানে (earthquake in Japan)। বুধবার সকালে কেঁপে ওঠে দক্ষিণ জাপানের কাগোশিমা অঞ্চল। ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে...