Tuesday, June 23, 2026

ভোটারদের বুথমুখী করতে দলীয় নেতা-কর্মীদের প্রশিক্ষণ দিচ্ছে আওয়ামী লিগ

Date:

Share post:

সপ্তাহ দুয়েক পরেই বাংলাদেশে নির্বাচন।এই পরিস্থিতিতে বিরোধীদের ভোট বয়কটের প্রচার উপেক্ষা করে ভোটারদের বুথমুখী করাই বাংলাদেশের শাসকদল আওয়ামী লিগের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবারের নির্বাচনে জামালপুরের আসনগুলোতে কেন্দ্রভিত্তিক ভোটার উপস্থিতি বাড়াতে ওই জেলা শহরে আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় নেতা-কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ‘রোড টু স্মার্ট বাংলাদেশ ক্যাম্পেইনের’ আওতায়  এই প্রশিক্ষণে অংশ নেওয়া প্রত্যেক নেতা–কর্মীকে ২০০ জন ভোটার কেন্দ্রে নিয়ে যেতে হবে। এই প্রশিক্ষণে প্রায় সাড়ে পাঁচশো দলীয়  কর্মী অংশ নেন।

এই কর্মসূচির মাধ্যমে ৩০০টি আসনে প্রায় আড়াই লক্ষ ‘প্রার্থনা কর্মী’র বাহিনী গড়া হবে। তাঁরা ভোটের দিন বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে বুথে যাওয়ার অনুরোধ জানাবেন এবং বুথে পৌঁছে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা করবেন। পাশাপাশি, আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে ‘অফলাইন ক্যাম্পেন’ নামে একটি কর্মসূচিতে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ‘প্রশিক্ষিত প্রচারকর্মীরা’ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার অনুরোধ জানাবেন।

কেন্দ্রে ভোটার আনতে প্রশিক্ষণের পাশাপাশি নেওয়া হচ্ছে নানা কৌশল। ভোটার উপস্থিতি বাড়ানোয় জোর দিয়ে দলীয় নেতাদের স্বতন্ত্র প্রার্থী হওয়ার সুযোগও দেওয়া হয়েছে। কারণ, দ্বাদশ সংসদ নির্বাচনের সামনে অন্যতম মূল চ্যালেঞ্জ এখন ভোটার উপস্থিতি।

Related articles

বৈভবের হাতে জাতীয় দলের জার্সি, ভারতীয় শিবিরে ফের চোটের ধাক্কা

সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে চলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi )। ভারতীয় সিনিয়র দলে অভিষেক হতে চলেছে কিশোর ক্রিকেটারের। মঙ্গলবার...

নিজের জবাবি ভাষণের মধ্যেই কুণালকে বলতে দিলেন মুখ্যমন্ত্রী, কী আশ্বাস শুভেন্দুর!

বিধানসভায় নিজের জবাবি ভাষণের মধ্যেই বিরোধীদলের বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বলতে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...