Thursday, June 25, 2026

জানালা থেকে কেন ঝাঁপ দিতে চাইল আমির! হুলুস্থুলু হাসপাতালে

Date:

Share post:

হাসপাতালের জানালায় হঠাৎ দেখা গেল একজন মানুষ ঝুলে রয়েছে! সকাল সকাল এই ঘটনায় হুলুস্থুলু পড়ে যায় পুরুলিয়া মেডিক্যাল কলেজে (Purulia Medical College)। একদিকে উপর থেকে হাসপাতাল কর্মী ও অন্যদিকে দমকল কর্মীরা ছুটে আসেন। শেষ পর্যন্ত বেশ কিছুক্ষণের চেষ্টায় জানালায় ঝুলন্ত রোগীকে নামিয়ে আনেন দমকল কর্মীরা।

হাসপাতাল সূত্রে জানা যায়, পুরুলিয়ার আদ্রার বাসিন্দা মহম্মদ আমির ট্রেন দুর্ঘটনায় আহত হন। তাঁকে পুরুলিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মাথায় ও পায়ে চোট নিয়ে ভর্তি ছিল সে। কিন্তু হাসপাতালে তাঁর মন টিকছিল না। বাড়ি যাওয়ার জন্য বারবার আবেদন করছিল। কিন্তু সম্পূর্ণ নিরাপদ না মনে করায় ডাক্তাররা তাকে ছুটি দেয়নি। এরপরই শুক্রবার হাসপাতালের একটি জানালা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে আমির।

কিন্তু দোতলার জানালা দিয়ে পালাতে গিয়েই বিপত্তি। জানালায় কাপড় বেঁধে নামতে গিয়ে কোনওক্রমে আটকে যায় সে, আর সেইভাবেই ঝুলতে থাকে। কিন্তু কোনওভাবে সেই কাপড়ের থেকে তাঁর হাত ছেড়ে গেলে ঘটে যেতে পারত বিরাট বিপদ। আমির ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখে ফেলেন হাসপাতাল কর্মীরা। দ্রুত হাসপাতালের উল্টো দিক থেকে দমকল কর্মীরা ছুটে আসেন। ধীরে ধীরে নামিয়ে আনা হয় যুবককে। আমিরের মানসিক পরিস্থিতি পরীক্ষা করে দেখছেন চিকিৎসকরা।

Related articles

‘কোনো রেজিস্টার ছিল না’, ধ্বংসস্তূপে ঠিক কতজন আটকে স্পষ্ট নয় প্রশাসনের কাছেও

তারাতলার নির্মীয়মাণ গুদামে ঠিক কতজন শ্রমিক সেই সময়ে কাজ করছিলেন, সঠিক কোনও হিসাব পাওয়া যাচ্ছে না। ওই গুদামে...

মিলল না স্বস্তি! সুমিতকে আগাম জামিন দিল না হাই কোর্ট

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banrjee) আপ্তসহায়ক সুমিত রায়কে (Sumit Ray) এখনই আগাম জামিন দিল...

আর জি কর মামলায় CBI-কে ভর্ৎসনা হাই কোর্টের, কী দাবি পরিবারের

আর জি কর হাসপাতালের (RG Kar Case) তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন মামলায় সিবিআই-এর ভূমিকা নিয়ে ফের অসন্তোষ...

ডুরান্ডের দিনক্ষণ ঘোষণা, কলকাতা লিগে একই গ্রুপে মোহন-ইস্ট

ঢাকে কাঠি পরে গেল নতুন মরশুমের। একইদিনে ডুরান্ড কাপ (Durand Cup)এবং কলকাতা লিগের(CFL) গ্রুপ বিন্যাস হল। একইসঙ্গে সরকারিভাবে...