Saturday, April 4, 2026

রাঘব চাড্ডার নাম খারিজ ধনকড়ের! রাজ্যসভায় আপের নেতা রইলেন সঞ্জয় সিং

Date:

Share post:

আম আদমির সাংসদ রাঘব চাড্ডাকে রাজ্যসভার নেতা হিসেবে নিয়োগের জন্য আপের অনুরোধ খারিজ করলেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়। দিল্লির শাসকদলের প্রধান অরবিন্দ কেজরিওয়াল রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়কে চিঠি লিখে এই অনুরোধ করেছিলেন। যদিও আবেদন খারিজের জল্পনা নস্যাৎ করে দিয়ে আম আদমি পার্টির পক্ষ থেকে দাবি করা হয়েছে, অনুরোধ প্রত্যাখ্যান করা হয়নি। কিছু সংশোধন চাওয়া হয়েছে যা সমাধান করা হবে।

উল্লেখ্য, আপের রাজ্যসভার নেতা সঞ্জয় সিং এই মূহুর্তে জেল হেফাজতে রয়েছেন। তাঁর জায়গায় রাঘব চাড্ডাকে রাজ্যসভার দলনেতা পদে চান অরবিন্দ কেজরিওয়াল। গত ১৪ ডিসেম্বর বিষয়টি জানিয়ে অরবিন্দ কেজরিওয়াল জগদীপ ধনকড়কে এই অনুরোধ করেছিলেন। জানা গিয়েছে, চিঠিতে তিনি উল্লেখ করেছিলেন, দলের বর্তমান রাজ্যসভার নেতা সঞ্জয় সিংয়ের বিচার বিভাগীয় হেফাজতে থাকা এবং ফলস্বরূপ সংসদ অধিবেশনে যোগ দিতে অক্ষম তিনি।

তবে সূত্রের দাবি, চেয়ারম্যানের তরফে পাঠানো জবাবি চিঠিতে বলা হয়েছে, “এই বিষয়টি সংসদীয় দলনেতা এবং মুখ্য সচেতক বিষয়ক আইন ১৯৯৮ এর অধীন। সেখানেই বিধির উল্লেখ করা হয়েছে। এই আবেদন উল্লেখিত আইনের আওতাধীন হচ্ছে না, ফলে তা গ্রহণযোগ্য নয়।” এই পরিস্থিতিতে, এখন সঞ্জয় সিং-ই উচ্চকক্ষে আপের নেতা থাকবেন।

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...