Sunday, May 17, 2026

উৎসশ্রী পোর্টালের মাধ্যমে শিক্ষক বদলি প্রক্রিয়ায় ফের স্থগিতাদেশ!

Date:

Share post:

রাজ্য সরকারের উৎসশ্রী পোর্টালের (Utsashree Portal of West Bengal Government) মাধ্যমে নিজেদের বদলির জন্য আবেদন করতে পারেন সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকারা। কিন্তু এই প্রক্রিয়ায় আপাতত স্থগিতাদেশ দেওয়া হল। আগামী ৩০ জুন পর্যন্ত ওই প্রক্রিয়া বন্ধু থাকবে বলে সরকারি সূত্রে খবর। আগেই উৎসশ্রী পোর্টালের মাধ্যমে শিক্ষক বদলি ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখা হয়েছিল। এবার তা আরও ৬ মাস বাড়ানো হল। স্কুল সার্ভিস কমিশনের (SSC ) তরফে রাজ্যের শিক্ষা দফতরকে এই স্থগিতাদেশের মেয়াদবৃদ্ধির আবেদন জানানো হয়েছিল। রাজ্য সরকার (Government of West Bengal) তা মেনে নিয়েছে।

 

রাজ্যে সরকারি স্কুলগুলিতে শিক্ষকদের বদলি যাতে স্বচ্ছভাবে হয় সেই কারণে উৎসশ্রী পোর্টাল তৈরি করা হয়। এখানে বলা হয়েছে যে কোনও শিক্ষক যদি নিজের জেলার স্কুল বা বাড়ির কাছের স্কুলে আবেদন করতে চান সেক্ষেত্রে তাঁরা এই পোর্টালটির মাধ্যমে আবেদন জানাতে পারেন। তবে আপাতত এই বদলি কিছুদিন স্থগিত থাকবে। উচ্চ প্রাথমিকে নিয়োগের জন্য তৎপর হয়েছে রাজ্য সরকার। নতুন নিয়োগ, প্রশাসনিক বদলি ইত্যাদি কারণে আবেদনের ভিত্তিতে সাধারণ বদলি এবং বিশেষ বদলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার রাজ্য শিক্ষা দফতরের তরফে নতুন করে একটি নির্দেশিকা দিয়ে বলা হয়, স্কুল সার্ভিস কমিশনের অনুরোধে স্কুল শিক্ষা দফতরকে উৎসশ্রী পোর্টাল মারফত শিক্ষক বদলি বন্ধ রাখার মেয়াদ ৩০ জুন ২০২৪ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে। সূত্রের খবর, রাজ্য সরকার নতুন নিয়োগের বিষয়টিকে গুরুত্ব দিতে চাইছে। আর সেই কারণে সমস্ত জেলায় কত শূন্যপদ রয়েছে তা নির্দিষ্ট করে জানা প্রয়োজন।যদি এই সময়ের মধ্যে পোর্টালটি চালু থাকে সেক্ষেত্রে নির্দিষ্ট তথ্য সামনে আনা সম্ভব নয়।

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...