Saturday, May 16, 2026

নজরে লোকসভা ভোট! অযোধ্যায় একাধিক ট্রেনের উদ্বোধন করে দেশবাসীর মন জয়ের চেষ্টা মোদির

Date:

Share post:

ভোট বড় বালাই। আর সেকারণেই লোকসভা নির্বাচনের (Loksabha Election) আগে ‘রাম’ নামেই বাজিমাত করতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার সকাল সকাল অযোধ্যা (Ayodhya) পৌঁছে রোড শোয়ের পাশাপাশি একাধিক প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। আর তার মধ্যে উল্লেখযোগ্য মোট ৮ ট্রেনের (Train) উদ্বোধন। তবে মুখে না বললেও রাম জন্মভূমি থেকেই নির্বাচনী প্রচার শুরু করলেন নমো। এদিন অযোধ্যা ধাম স্টেশনের ফেজ ১ উদ্বোধনের পাশাপাশি, মোট ৮টি নতুন ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। এই ৮ ট্রেনের মধ্যে রয়েছে ২টি অমৃত ভারত এক্সপ্রেস ও ৬ টি বন্দে ভারত এক্সপ্রেস।

শনিবার সকালে রোড শোয়ের পর বেলার দিকে সবুজ পতাকা উড়িয়ে একইসঙ্গে এই ট্রেনগুলোর শুভ সূচনা করলেন প্রধানমন্ত্রী। দুই অমৃত ভারত ট্রেনের মধ্যে একটি ট্রেন যাবে দ্বারভাঙা- অযোধ্যা হয়ে দিল্লি। অন্যদিকে দ্বিতীয় অমৃত ভারত ট্রেনটি মালদা টাউন- বেঙ্গালুরু পৌঁছে যাবে বলে খবর। পাশাপাশি এদি ৬টি বন্দে ভারত এক্সপ্রেসেরও উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। এই ৬ টি ট্রেনের রুট, বৈষ্ণো দেবী কাটরা- নয়াদিল্লি, কোয়েম্বাটুর- বেঙ্গালুরু, জালনা- মুম্বই, অযোধ্যাধাম জংশন- দিল্লি, ম্যাঙ্গালুরু- মাডগাঁও, অমৃতসর- দিল্লি। এতদিন দেশজুড়ে মোট ৩৪টি বন্দে ভারত এক্সপ্রেস চলত কিন্তু শনিবার থেকে সেই সংখ্যা বেড়ে হল ৪০।

উল্লেখ্য, অমৃত ভারত এক্সপ্রেসে এই প্রথম ব্যবহার করা হয়েছে আধা স্থায়ী কাপলিং। যা ট্রেনের যাত্রীদের শক প্রুফ অভিজ্ঞতা প্রদান করবে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, এই ট্রেন দুটি জেনারেল ও স্লিপার কোচের হলেও, শীঘ্রই অমৃত ভারত এক্সপ্রেসে থাকবে এসি কোচও। তবে স্লিপারে এই ট্রেনের ভাড়া বর্তমানের ট্রেনগুলোর তুলনায় ১৭ শতাংশ বেশি। যা নিয়ে ইতিমধ্যে উঠতে শুরু করেছে বিস্তর প্রশ্ন।

 

 

 

Related articles

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...

আরবে ৩০ মিলিয়ন ব্যারেল তেল-চুক্তি মোদির: কোন পথে আসবে, প্রশ্ন অর্থনীতিবিদদের

একদিকে যখন দেশের মানুষকে বিদেশ সফর কমানোর নির্দেশ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেখানে তিনি নিজেই বিদেশ সফরে। সেই...

৮ বছর আগের মামলায় কবি শ্রীজাতকে শর্তসাপেক্ষে জামিন

রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহেই আট বছর আগের দায়ের করা মামলায় কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের (Srijat Banerjee) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা...