Friday, April 3, 2026

ঘোষণা হয়ে গেল আসন্ন এএফসি এশিয়ান কাপের জন্য চূড়ান্ত ভারতীয় দল

Date:

Share post:

এএফসি এশিয়ান কাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। এদিন এমনটাই জানানো হলো এআইএফএফ-এর তরফ থেকে। ভারতীয় দলের হেড কোচ ইগর স্টিম্যাচ বাছাই করে নেন দেশের সেরা ২৬ জন ফুটবলারকে। বেশ কিছু গুরুত্বপূর্ণ ফুটবলার চোটের জন ছিটকে গেলেও চোটে আক্রান্ত সাহাল আব্দুল সামাদের উপর এখনও ভরসা রাখছেন স্টিম্যাচ। ২৬ জনের দলে সুযোগ পেয়েছেন বাংলার দুই প্রধানের বেশ কিছু ফুটবলার।

মোহনবাগান দল থেকে সুযোগ পেয়েছেন অনিরুদ্ধ থাপা, সাহাল আব্দুল সামাদ, শুভাশিস বোস, লিস্টন কোলাসো, দীপক টাংরি, মনবীর সিং এবং বিশাল কাইথ। অন্যদিকে ইস্টবেঙ্গল দল থেকে সুযোগ পেয়েছেন নাওরেম মহেশ সিং এবং লালচুংনুংগা। বাংলার থেকে আছেন শুভাশিস এবং প্রিতম কৌটাল।

একনজরে ভারতীয় দল :

গোলরক্ষক : গুরপ্রীত সিং সান্ধু, অমরিন্দর সিং, বিশাল কাইথ।

ডিফেন্ডার – লালচুংনুংগা, সন্দেশ ঝিঙ্গান, নিখিল পুজারি, প্রীতম কোটাল, শুভাশিস বসু, আকাশ মিশ্রা, মেহতাব সিং, রাহুল ভেকে।

মিডফিল্ডার – সুরেশ সিং ওয়াংঝাম, ব্র্যান্ডন ফার্নান্ডেজ, উদান্তা সিং, নাওরেম মহেশ সিং, অনিরুদ্ধ থাপা, সাহাল আব্দুল সামাদ, লিস্টন কোলাসো, দীপক টাংরি, লালেংমাউইয়া রালতে।

ফরোয়ার্ড – সুনীল ছেত্রী, রাহুল কেপি, ইশান পন্ডিতা, মনবীর সিং, লালিয়ানজুয়ালা ছাংতে, বিক্রম প্রতাপ সিং।

আরও পড়ুন:চাপে অভিযুক্ত প্রাক্তন কুস্তি কর্তা ব্রিজভূষণ, বাড়ি থেকে সরছে ভারতীয় কুস্তি সংস্থার দফতর

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...