Friday, June 26, 2026

প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরই ‘হনুমান চালিশা’ পড়ে প্রথম বিমান অযোধ্যার মাটিতে

Date:

Share post:

শনিবার অযোধ্যায় আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। আর তাঁর হাতে উদ্বোধন হওয়া অযোধ্যার প্রথম বিমানবন্দর। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরই আগা গোড়া ধর্মীয় স্লোগানে মোড়া বিমান সফর শেষে যাত্রীরা জানালেন পবিত্র অযোধ্যায় পা রাখতে পেরে তাঁরা অত্যন্ত আপ্লুত।

অযোধ্যা ধাম মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দরের (Maharishi Valmiki International Airport) প্রাথমিকভাবে মাধ্যমে জুড়বে দিল্লি, মুম্বাই ও আমেদাবাদ। জানুয়ারি থেকে চালু হবে সেই বিমান পরিষেবা। শনিবার সেই বিমানবন্দরের উদ্বোধন করতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উল্লেখ করেন যেভাবে মহর্ষি বাল্মীকির হাতে রামায়ণের আলোকিত হয়েছিল, সেভাবেই এই বিমানবন্দরের মধ্যে দিয়ে আলোকিত হবে অযোধ্যা। এই বিমানবন্দরের মাধ্যমে বছরে ১০ লক্ষ মানুষকে পরিষেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

প্রধানমন্ত্রী অযোধ্যায় বিমানবন্দর উদ্বোধন করার পরই দিল্লি থেকে ইন্ডিগো-র (Indigo) একটি বিমান প্রথমবার অযোধ্যার মাটি ছোঁয়ার জন্য রওনা দেয়। সেখানে দেখা যায় প্লেনের ক্যাপ্টেন আশুতোষ শেখর জয় শ্রীরাম বলেই যাত্রীদের সম্ভাষণ জানান। এরপর বিমান রওনা দিলে যাত্রীরা হনুমান চালিশা খুলে পড়তে শুরু করেন। গোটা সফর তাঁরা সেই স্তবের মধ্যে দিয়েই হয়তো কোনও ভয় কাটানোর চেষ্টা করেছেন। তবে নির্দিষ্ট সময়ে নির্বিঘ্নে বাল্মীকি বিমানবন্দরে অবতরণ করে ইন্ডিগো-র বিমানটি।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...