Friday, June 26, 2026

‘রাম’ নিয়ে উন্মাদনার মাঝেই অ.শান্ত অযোধ্যা! নারী সুরক্ষা নিয়ে ফের প্রশ্নের মুখে যোগী সরকার

Date:

Share post:

রামমন্দিরের (Ram Mandir) উদ্বোধন নিয়ে সরগরম দেশ। লোকসভা নির্বাচনের (Loksabha Election) আগে ধর্মের উস্কানি দিয়ে দেশবাসীর মন জয় করতে তৎপর মোদি সরকার (Modi Govt)। শনিবার সকালেই অযোধ্যায় (Ayodhya) পৌঁছে একাধিক প্রকল্পের উদ্বোধন করে সাধারণ মানুষের মন জয়ের চেষ্টা প্রধানমন্ত্রীর। কিন্তু রামনামে যখন মুখরিত গোটা রাজ্য তখনই এক মর্মান্তিক ঘটনা এক মুহূর্তে মাথা হেঁট করল যোগী সরকারের (Yogi Govt)। জানা গিয়েছে, রামমন্দির (Ram Mandir) নিয়ে এত উদ্দীপনার মাঝে কলেজপড়ুয়া এক তরুণীর গায়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে অযোধ্যারই তারুন থানা এলাকায়।

সূত্রের খবর, কলেজ যাওয়ার পথে ওই তরুণীর পথ আটকায় অভিযুক্ত। তারপর তরুণীর গায়ে পেট্রল ঢেলে আগুল লাগিয়ে দেয়। তরুণীর শরীরের ২০ শতাংশ পুড়ে গিয়েছে বলে খবর। অভিযুক্ত যুবকের নাম আশু, বয়স ১৯ বছর। অভিযোগ, তরুণী কলেজ যাওয়ার পথে যুবক তাঁর পথ আটকে দাঁড়ায়। রাস্তার মাঝেই প্রকাশ্যে তাঁর গায়ে পেট্রল ঢেলে ধরিয়ে দেয় আগুন। এরপর রাস্তার ধারের গর্তে জমে থাকা জলের উপর লাফিয়ে কোনওরকমে প্রাণ বাঁচান তরুণী। এদিকে বিষয়টি নজরে আসতেই আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে। এরইমধ্যে যুবকও ঘটনাস্থল থেকে চম্পট দেয়।

এরপর স্থানীয়রাই তরুণীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ যায় এবং অভিযোগের ভিত্তিতে কিছুক্ষণের মধ্যে যুবককে গ্রেফতারের তোড়জোড় শুরু হয়। পরে অভিযুক্তকে দেখতে পেয়ে রাস্তার মাঝেই গুলির লড়াই শুরু হয় দুপক্ষের। পুলিশের গুলি গিয়ে লাগে যুবকের পায়ে। অন্যদিকে, এনকাউন্টারে এক পুলিশকর্মীও আহত হয়েছেন। যদিও শেষমেশ যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ। ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় তাঁর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। কিন্তু কী কারণে অভিযুক্ত তরুণীর গায়ে আগুন ধরিয়ে দেয় ইয়া এখনও জানা যায়নি। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে তা জানার চেষ্টা চলছে।

 

 

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...