Saturday, May 16, 2026

কোভিড সংক্রমণ ও চিকিৎসা, গঙ্গাসাগরে সব প্রস্তুতি কেমন থাকছে?

Date:

Share post:

সর্দি-কাশি রয়েছে? শরীরে কী সামান্য হলেও তাপমাত্রা আছে, যদি তা থাকে তাহলে গঙ্গাসাগর যাওয়ার আগেই পড়তে হবে স্ক্যানারের মুখে। হবে কোভিড টেস্ট (COVID test)। সেই টেস্টে পাস হলে তবেই পাওয়া যাবে কলকাতা থেকে গঙ্গাসাগরের দিকে রওনা দেওয়ার ছাড়পত্র। এভাবেই গঙ্গাসাগরের পুণ্যস্নান কোভিড মুক্ত রাখার প্রস্তুতি নিচ্ছে কলকাতা পুরসভা তথা রাজ্য প্রশাসন।

গোটা দেশ তথা রাজ্যে কোভিড নিয়ে এখনও সেভাবে বাড়াবাড়ি পরিস্থিতি তৈরি না হলেও সতর্ক থেকে সেই পরিবেশকে স্বাভাবিক রাখতে চাইছে রাজ্য সরকার। কেন্দ্রের নির্দেশিকা অনুসারে কোভিডের নতুন সাবভ্যারিয়েন্ট প্রাণঘাতী না হলেও বেশি সংক্রামক। সেক্ষেত্রে সামান্য উপসর্গ দেখলে সতর্ক হতে পারলে এর ছড়িয়ে পড়া অনেকটাই আটকে দেওয়া সম্ভব। এবছর গঙ্গাসাগর মেলায় বিপুল ভিড়ের অনুমান করা হচ্ছে। যেহেতু কুম্ভমেলা নেই, তাই সারাদেশ থেকে সাধুসন্তদের সমাগম একটু বেশিই আশা করছে প্রশাসন।

এই বিপুল পরিমাণ জনসমাগমকে কোভিড থেকে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে বাবুঘাট, প্রিন্সেপঘাটের মতো জায়গাগুলিতে থাকছে থার্মাল গান (thermal gun)। শরীরে কোভিডের কোনও রকম উপসর্গ দেখা গেলে করা হবে পরীক্ষা। পাশাপাশি গঙ্গাসাগরে থাকছে পর্যাপ্ত মাস্ক ও স্যানিটাইজারের পরিষেবা। সেখানেও মেডিক্যাল ক্যাম্পে কোভিড পরীক্ষার ব্যবস্থা থাকছে। পুণ্যার্থীদের কোভিডের চিকিৎসার জন্য বেলেঘাটা আইডিতে বেডের ব্যবস্থা রাখা হচ্ছে।

শহর থেকে রওনা দেওয়া পুণ্যার্থীদের দেখভালে দ্বায়িত্ব কলকাতা পুরসভা, পুলিশ, জনস্বাস্থ্য কারিগরি দফতর (PHE) ও পূর্ত দফতরের (PWD) যৌথভাবে। কলকাতা থেকে রওনা দেওয়ার আগে পুণ্যার্থীদের সংক্রমণে নিয়ন্ত্রণ ও চিকিৎসা নিয়ে আশ্বাস দিয়েছেন পুরসভার মেয়র ফিরহাদ হাকিমও।

Related articles

ISL: ডার্বিতে অতিথি নিশীথ, ট্রফি প্রদানের অনুষ্ঠানেও থাকছে বড় চমক!

আইএসএল ডার্বিকে (ISL Derby) ঘিরে ইতিমধ্যেই উন্মাদনায় ফুটছে কলকাতা (Calcutta)। তার মধ্যেই বড় খবর, ১৭ মে যুবভারতী ক্রীড়াঙ্গনে...

মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি! গার্ডেনরিচ থেকে গ্রেফতার পাট ব্যবসায়ী

সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুনের হুমকি দিয়ে গ্রেফতার এক ব্যক্তি। ভবানীপুর থানায় আসা হুমকি মেলের সূত্র ধরে শুক্রবার...

IPL: মরণ-বাঁচন ম্যাচে কেকেআরের আশা-আশঙ্কা ‘বরুণকে’ নিয়েই, কেমন থাকবে আবহাওয়া?

শনিবার ইডেনে গুজরাটের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর(KKR)। প্লে অফের শেষ আশা টিকিয়ে রাখতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প...

বিদেশে রফতানি হবে বাংলার আলু: বৈঠকে সিদ্ধান্ত মন্ত্রী দিলীপের

দলের অভিজ্ঞ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য়ের গুরুত্বপূর্ণ দফতর কৃষি বিপণনের। সেই দায়িত্ব পেয়ে দিলীপ ঘোষ প্রথম দিন...