Saturday, May 16, 2026

৫০ কিলো সোনা দিয়ে সাজছে কালীঘাট মন্দিরের চূড়া!

Date:

Share post:

নভেম্বর মাসেই বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে শিল্পপতি মুকেশ আম্বানি ঘোষণা করেছিলেন, কালীঘাট মন্দিরের সংস্কারের কাজের ভার নেবে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। যদিও রাজ্য সরকারের তরফে দক্ষিণেশ্বরের মতো এখানেও স্কাই ওয়াক তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। কলকাতা পুরসভার উদ্যোগে আগে থেকেই চলছে সংস্কারের কাজ। তারই মধ্যে আবারও সুসংবাদ। এবার সেজে উঠতে চলেছে কলকাতার এই বিখ্যাত সতীপীঠ। কালীঘাট মন্দিরের চূড়া এবার মুড়ে ফেলা হবে খাঁটি সোনা দিয়ে। তার পরিমাণ অন্তত ৫০ কেজি!

জানা গেছে, গর্ভগৃহ থেকে শুরু করে ভোগের ঘর, নাট মন্দির, মূল মন্দির, থেকে শুরু করে বলির জায়গা পর্যন্ত সংস্কার করে ভোল বদলে ফেলা হবে সমগ্র চত্বরেরই। আর মন্দিরের চূড়া মুড়ে ফেলা হবে সোনা দিয়ে। ইতিমধ্যেই সেই কাজ শুরু হয়ে গেছে বলে জানা গেছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই কালীঘাট মন্দিরের সংস্কারের দায়িত্ব তুলে দিয়েছিলেন আম্বানিদের হাতে।
রিলায়েন্স মন্দির সংস্কারের দায়িত্ব নেওয়ার পর থেকে কাজ বেশ দ্রুতগতিতেই এগোচ্ছে। ইতিমধ্যেই ৬০ শতাংশেরও বেশি কাজ হয়ে গেছে বলে জানা গেছে। বাকিটুকুও খুব দ্রুত সেরে ফেলা হবে বলে জানা গেছে।

Related articles

বিদেশে রফতানি হবে বাংলার আলু: বৈঠকে সিদ্ধান্ত মন্ত্রী দিলীপের

দলের অভিজ্ঞ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য়ের গুরুত্বপূর্ণ দফতর কৃষি বিপণনের। সেই দায়িত্ব পেয়ে দিলীপ ঘোষ প্রথম দিন...

জয়ের কৃতিত্ব ‘মহাগুরু’কে দিলেন মুখ্যমন্ত্রী, শুভেন্দুকে দরাজ সার্টিফিকেট মিঠুনের

শনিবার থেকে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) জেলা সফর। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে প্রশাসনিক...

সঙ্কটের মধ্যেই শুল্ক বাড়ল পেট্রোলের, ডিজেল-বিমানের জ্বালানির রফতানি করে ছাড়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি। দেশে দেশে জ্বালানি সঙ্কট। এই পরিস্থিতিতে ভারতে জ্বালানি রফতানির ক্ষেত্রে...

রবিবার খোলা থাকছে বিদ্যাসাগর সেতু, নয়া নির্দেশিকা জারি পুলিশের 

রবিবার সকাল থেকে রাত পর্যন্ত বন্ধ থাকছে না বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu), পূর্ববর্তী নির্দেশিকা প্রত্যাহার করে জানিয়ে দিল...