Wednesday, May 13, 2026

শুরুর আগেই ছন্দপতন কবিতা উৎসবের!

Date:

Share post:

বাংলার সাহিত্য মহল কবিতা উৎসবকে (Kobita Utsab) ঘিরে তোলপাড়। নতুন বছরের গোড়াতেই আগামী ৪-৬ জানুয়ারি কবিতা উৎসব অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু উৎসব কমিটির সিদ্ধান্ত ঘিরে বাংলার সাহিত্য মহলে (Literary circles of Bengal) অসন্তোষ তৈরি হয়েছে। সাহিত্যিকরা একই পর এক পোস্ট করে কবিতা উৎসব কমিটির সিদ্ধান্তের বিরোধিতা করতে থাকেন। পরিস্থিতি সামাল দিতে আসরে নামতে হয় কবিতা অ্যাকাডেমির সভাপতি তথা কবি সুবোধ সরকারকে (Subodh Sarkar)। কিন্তু ঠিক কী ঘটেছিল?

সুখের খবর কবিতা অ্যাকাডেমির তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, আবৃত্তিকার দম্পতিদের কোনও এক জন মানে স্বামী অথবা স্ত্রী একক পারফরম্যান্স করতে পারবেন। এবছরের উৎসবে দু’জনকে পারফর্ম করার অনুমতি দেওয়া হবে না। এরপরই এই সিদ্ধান্তের বিরোধিতায় সরব হন সাহিত্যিকরা। গোটা বিষয়টিকে ‘সিদ্ধান্ত’ নয় ‘ফতোয়া’ বলে আখ্যা দিচ্ছে কবি মহল। গত ২৪ ঘণ্টায় পরিস্থিতি বেশ বিগড়েছে। শনিবার কবিতা অ্যাকাডেমির সভাপতি তথা কবি সুবোধ সরকার নিজে ফেসবুকে একটি পোস্ট করে সিদ্ধান্তের ব্যাখ্যা দেন। তিনি লেখেন ‘‘বিগত কয়েক বছর ধরে আবৃত্তি সমাজ থেকে আপত্তি উঠছিল যে, একই পরিবার থেকে একাধিক সদস্য কেন কবিতা উৎসবে অংশ নেবেন? স্বামী, স্ত্রী, ভাই বা বোন বা পুত্র-কন্যা সবাই কেন একসঙ্গে অংশ নেবেন? এ বার কমিটি সিদ্ধান্ত নেয়, স্বামী-স্ত্রীর যে কোনও এক জন অংশ নেবেন। তাঁদের সম্মেলক দল যদি মনোনীত হয়ে থাকে, সেই দলকে আলাদা ভাবে আমন্ত্রণ জানানো হবে। সেই দলের পরিচালক হিসেবে তাঁর নাম থাকবে।’’ কিন্তু পারিবারিক সম্পর্ক দিয়ে কি শিল্পের মানদন্ড বিচার করা যায়, প্রশ্ন তুলছেন অনেকে। সুবোধ জানিয়েছেন কাউকে বাদ দেওয়া হয়নি। সূচি প্রকাশ পেলে গোটা বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। এখন বিতর্কের দ্বন্দ্ব কাটিয়ে কবিতার ছন্দে উৎসব প্রাঙ্গণের মেতে ওঠার অপেক্ষায় সাহিত্য প্রেমীরা।

Related articles

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...