Tuesday, June 23, 2026

জোটের তৎপরতা তুঙ্গে, উত্তরপ্রদেশে তৃণমূলকে একটি আসন ছাড়তে রাজি অখিলেশ

Date:

Share post:

২৪-এর লোকসভা নির্বাচনকে নজরে রেখে আসন সমঝোতার কাজ জোরকদমে শুরু করে দিয়েছে বিরোধী শিবির। আর সেই লক্ষ্যে আসন্ন লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে তৃণমূলকে একটি আসন ছাড়তে রাজি হল সমাজবাদী পার্টি। সম্প্রতি তাদের দলীয় বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছেন দলের শীর্ষ নেতা অখিলেশ যাদব। তবে কোন আসন থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী লড়বেন তা এখনও চূড়ান্ত হয়নি।

সমাজবাদী পার্টির অন্যতম শীর্ষ নেতা কিরণময় নন্দ জানালেন, বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো সমাজবাদী পার্টির হয়ে উত্তরপ্রদেশে প্রচার করেছেন। গত চার দশক ধরে তাঁর রাজনৈতিক লড়াইকেও কুর্নিশ জানাই আমরা। আগেই মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছিলাম একটি আসন আমরা ছাড়ব। সেইমতো সমাজবাদী পার্টির অভ্যন্তরীণ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা এই সিদ্ধান্তের কথা ললিতেশ ত্রিপাঠীকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছি। ওঁরা উত্তরপ্রদেশে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করছেন। তবে কোন আসনটি তৃণমূল কংগ্রেস চাইবে তা কথা বলে আমাদের জানাবে। কিরণময়ের কথায়, আমরা ইন্ডিয়া জোটে রয়েছি। এই পদক্ষেপের ফলে নিশ্চিতভাবেই জোটের বন্ধন আরও শক্তিশালী হবে। এটা একটা উদাহরণও তৈরি হল।

আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকে হারাতে বদ্ধপরিকর ইন্ডিয়া জোটের কুশীলবরা। সেই লক্ষ্যে নিজেদের মধ্যে বোঝাপড়া ও আসন সমঝোতার বিষয়টি এখুনি সেরে রাখতে চান তৃণমূল কংগ্রেস-সমাজবাদী পার্টি-সহ বাকিরা। যে কারণে বারবার আসন রফার বিষয়টিতে জোর দিচ্ছে তৃণমূল কংগ্রেস। তা না হলে প্রচারপর্বে দেরি হয়ে যাবে। এই সুযোগ হাত ছাড়া করতে নারাজ তৃণমূল কংগ্রেস। সমাজবাদী পার্টির তরফে এই রাজনৈতিক সৌজন্যেও ইন্ডিয়া জোটের শরিক হিসেবে এই আন্তরিকতায় খুশি তৃণমূল শীর্ষ নেতৃত্ব। এবার আলোচনা করে সিদ্ধান্ত জানিয়ে দেবেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব।

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...