Saturday, May 23, 2026

বছর শেষেও উধাও শীত! কুয়াশার চাদরে ঢাকল গোটা রাজ্য

Date:

Share post:

বছরের শেষ দিনেও শীতের (Winter) দেখা নেই। রবিবার কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। তবে এদিন সকালের দিকে কনকনে হাওয়ার দাপট ছিল। পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে উত্তুরে হাওয়ার পাশাপাশি দাপট দেখাচ্ছে কুয়াশাও (Fog)। কুয়াশা রয়েছে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও।

কিন্তু কেন ডিসেম্বরের শেষদিনেও ঠান্ডার এমন আকাল? আবহাওয়া অফিস সূত্রে খবর, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শীতের দাপট কমেছে উত্তর ভারতেও। সেই পশ্চিমী ঝঞ্ঝারই রেশ দক্ষিণবঙ্গে। আগামী ৭ দিনেও শীত ফেরার আশা নেই। উল্টে রাতের তাপমাত্রা আরও কিছুটা বাড়ার আশঙ্কা রয়েছে। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে যা ১ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি বাতাসে আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৬ শতাংশ, সর্বনিম্ন ৪৯ শতাংশ।

এদিকে বছরের শেষ দিনে ঘন কুয়াশায় ঢেকেছে ডুয়ার্স। ঠান্ডায় জবুথবু ডুয়ার্সবাসী। পারদ ১১ ডিগ্রিতে নেমেছে। বর্ষশেষের উন্মাদনায় মেতেছে পর্যটকরা।

 

 

 

Related articles

গ্রেফতার সুজিত ‘ঘনিষ্ঠ’ দক্ষিণ দমদমের কাউন্সিলর টিঙ্কু

পুর নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose), এবার তাঁর ঘনিষ্ঠ মহলেও...

দেশজুড়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম 

মধ্যবিত্তের পকেটের চাপ বাড়িয়ে ফের বাড়ল জ্বালানির দাম (Petrol Diesel Price hike)। এই নিয়ে গত ১০ দিনে তৃতীয়বার...

ইমপার বৈঠকে চূড়ান্ত অসভ্যতা! পিয়াকে হেনস্থা, আস্থা ভোটে সভাপতি বদলের ইঙ্গিত

বাংলায় বিধানসভা নির্বাচনে ক্ষমতার রদবদলের পরই টালিগঞ্জ পাড়ায় রদবদলের ইঙ্গিত মিলেছে। এবার কার্যত সেই ইঙ্গিতেই শিলমোহর। ইমপার (EIMPA)...

কীভাবে পুরসভার অধিবেশন বেআইনি বাতিল: পুলিশি তদন্তের দাবিতে থানায় চেয়ারম্যানের

কলকাতা পুরসভা শুক্রবার নজিরবিহীন অধিবেশন বাতিলের সাক্ষী থেকেছে। তার পরে বিজেপির কাউন্সিলররা বিধায়কদের নেতৃত্বে কলকাতা পুরসভাতেও (Kolkata Municipal...