Monday, May 4, 2026

প্লেনের পর ট্রেন, বিহারের রাস্তায় গাড়ি ছাড়া আর সবই ‘চলছে’

Date:

Share post:

দুদিন আগেই রাস্তার ওপর প্লেন আটকে গিয়ে এক হুলুস্থুলু কাণ্ড হয়। এবার সেই বিহারেই (Bihar) রাস্তার ওপর ট্রেনের আস্ত একটা কোচ আটকে গিয়ে বিরাট বিপত্তি। ভাঙা (scrap) ট্রেনের কামরা ট্রাকে করে সরানোর সময় এই দুর্ঘটনা ঘটে। যদিও ঘটনায় কোনও হতাহতের খবর ঘটনা ঘটেনি।

ভাগলপুর জংশন স্টেশন থেকে একটি বাতিল কামরা ট্রাকে করে উল্টা পুলের ওপর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশের অনুমান, সেই সময় ট্রাকটির ব্রেকফেল (brake fail) হয়ে যায়। ট্রেনের ভারে নিয়ন্ত্রণ হারায় ট্রাক। সেটি ব্রিজের রেলিংয়ে গিয়ে ধাক্কা মারলে ট্রেনের কামরাটি উল্টে রাস্তা জুড়ে দাঁড়িয়ে যায়।

সঙ্গে সঙ্গে এলাকায় উৎসাহী জনতার ভিড় জমে যায়। গাড়ির রাস্তা ও ব্রিজ জুড়ে দাঁড়িয়ে যায় ট্রেনের কামরা। তবে এলাকায় সেই সময় তেমন মানুষ না থাকায় বড়সড় কোনও দুর্ঘটনা ঘটেনি। ব্রিজ থেকে কোনওভাবে নিচে পড়ে গেলেও বড় বিপদ হতে পারত বলে জানাচ্ছেন স্থানীয়রা। প্লেন বা ট্রেন এভাবে ট্রেলারে করে নিয়ে যাওয়া বিহারে কতটা বিপজ্জনক, তা এই দুটি ঘটনা থেকে বোঝা যায়।

Related articles

গণনার প্রথম ঘণ্টা পার, দেখে নিন জেলাভিত্তিক প্রাথমিক ট্রেন্ড 

২৯৩ বিধানসভা আসনের জন্য সকাল আটটা থেকে শুরু হয়েছে ভোট গণনা। প্রথম এক ঘন্টা শেষে প্রাথমিক ট্রেন্ড কী...

আজ বাংলার রায়: কোন জেলার কোন গণনাকেন্দ্রে কোন বিধানসভার গণনা, জানুন বিস্তারিত

বাংলায় ছাব্বিশের বিধানসভা নির্বাচনের (WBLA 2026) ফলপ্রকাশ হবে আজ। সোমবার সকাল থেকে শুরু হয়েছে গণনা। ৭৭টি কেন্দ্রে ২৯৩...

পোস্টাল ব্যালট দিয়ে রাজ্যে ভোট গণনা শুরু, ইভিএম খোলা হবে সাড়ে আটটার পরে 

শুরু হল বাংলার বিধানসভা নির্বাচনের ভোট গণনা। নির্বাচন কমিশন (ECI) যেমন আগে জানিয়েছিল সেই মতো পোস্টাল ব্যালট দিয়েই...

আজ অসম-তামিলনাড়ু-কেরল-পুদুচেরিতে ভোটগণনা

বাংলার বিধানসভা নির্বাচনের ভোট গণনার দিন দেশের অন্যান্য তিন রাজ্য অসম-তামিলনাড়ু-কেরল এবং এক কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে ভোট গণনা...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293 পুনঃ নির্বাচন কেন্দ্রঃ 1
টি এম সি
106 এগিয়ে
বিজেপি
146 এগিয়ে
কংগ্রেস
3 এগিয়ে
বামফ্রন্ট
2 এগিয়ে
আই এস এফ
0 এগিয়ে
অন্যান্য
2 এগিয়ে