Thursday, February 19, 2026

বর্ষশেষে বন্যপ্রেমে মাতলো চিড়িয়াখানা, উপচে পড়া ভিড় শহরের বিনোদন পার্কে!

Date:

Share post:

বর্ষশেষের (Year Ending) বিষাদের সুর ভ্যানিশ হয়েছে অচিরেই। সপ্তাহের শেষ, মাসের শেষ এবং বছরের শেষ -এই ত্রিবেণী সঙ্গম ঘটেছে সুপার সানডেতে। তাই নস্টালজিয়ার স্মৃতি রোমন্থন নয় বরং আড্ডা, গান, হুল্লোড়, পিকনিকেই বর্ষবরণের প্রহর গুনছে আজকের প্রজন্ম। বয়স যাই হোক, বন্যপ্রেমের অমোঘ আকর্ষণে আজও ছুটির দিনে ভিড়ের রেকর্ড গড়ে চলেছে আলিপুর চিড়িয়াখানা (Alipore Zoological Garden)। বড়দিনের পর ৩১ ডিসেম্বরেও (year ending celebration) কচিকাঁচা থেকে প্রেমিক-প্রেমিকা কিংবা বয়স্ক দম্পতিদের সমানভাবে আকর্ষণ করে চলেছে বাঘ, সিংহ, জিরাফ, হাতিরা।

বছর শেষে পিকনিক মুডে বাঙালি ঘর ছেড়েছে কোন সকালে। কারোর টার্গেট সায়েন্স সিটির রোপওয়ে, কেউ আবার নিক্কো পার্ক (Nicco Park) দেখাতে চান বাড়ির ছোট সদস্যকে। অনেকেই আজ গোটা ইকোপার্ক ঘুরবেন বলে পণ করেছেন।

লুচি আলুরদম কিংবা মোগলাই- চাউমিনে দ্রুত লাঞ্চ সেরেই সাদা বাঘ, চিতাবাঘ, হাতি, জিরাফ, জেব্রা-সহ ও বিভিন্ন ধরনের পাখির খাঁচার বাইরে খুদেদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। আনন্দসন্ধ্যা শুরুর আগে বন্যপাড়ায় সব বয়সীদের উন্মাদনা আরও একবার শৈশবের দিনগুলোকে মনে করিয়ে দিচ্ছে। শীত না থাকায় বছরের শেষ দিনটায় কার্যত ঘেমেনেয়ে ঘুরছেন সাধারণ মানুষ। কিছুটা গরম অনুভূত হলেও উৎসাহে ভাটা পড়ার উপায় নেই। ভিক্টোরিয়া- ময়দান- নন্দন চত্বরেও লাল টুপি পড়ে সেলফি নিতে ব্যস্ত তরুণ তরুণী। কেউ আবার বিড়লা প্ল্যানেটোরিয়ামের শো টাইম সম্পর্কে খোঁজ খবর নিচ্ছেন। তবে সূর্য পশ্চিমে পাড়ি দিতেই সব পায়ের গন্তব্য যে পার্ক স্ট্রিট, সেটা বেশ পরিষ্কার। বছর শেষে বিভিন্ন হোটেল এবং ক্লাবগুলিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শহরের বড় বড় অর্গানাইজাররা মুম্বই থেকে সংগীত শিল্পী এনে অনুষ্ঠান করাচ্ছেন। ফলে যে যার নিজের মতো করেই বছরের শেষ দিনটা উপভোগ করছেন। চাওয়া পাওয়ার হিসেবকে কিছুটা হলেও ব্যাক ফুটে রেখে আনন্দে জোয়ারে গা ভাসিয়ে নতুন বছর বরণ আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা।

spot_img

Related articles

বলাগড়ে মা-মেয়েকে পুড়িয়ে মারার চেষ্টা: ৯ বছর পর দোষী সাব্যস্ত ২৫ জন 

দীর্ঘ নয় বছরের অপেক্ষার অবসান। ২০১৭ সালে হুগলির বলাগড়ে ছেলেধরা সন্দেহে এক অধ্যাপকের স্ত্রী ও কন্যাকে পুড়িয়ে মারার...

দুয়ারে রেশন: সুপ্রিম কোর্টে ব্যাকফুটে কেন্দ্র, স্বস্তি রাজ্যের 

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্য সরকারের অত্যন্ত জনপ্রিয় ও বিতর্কিত ‘দুয়ারে রেশন’ প্রকল্প নিয়ে আইনি লড়াইয়ে বড়সড় স্বস্তির ইঙ্গিত...

জয়ের দিনেও বিতর্কে ক্যারিবিয়ান পেসার, ভারতকে সতর্কবার্তা হোপদের

টি২০ বিশ্বকাপে(T20 World cup) দুরন্ত ছন্দে ওয়েস্ট ইন্ডিজ।গ্রুপ পর্বে চার ম্যাচে জয় পেয়েই সুপার এইটে খেলতে নামবে ক্যারিবিয়ানরা।...

কমিশনের শাস্তির মুখে পড়তে পারেন ভোটাররাও!

ইআরও-এইআরও-দের বিরুদ্ধে পদক্ষেপের পর এবার শাস্তির খাঁড়া নামতে পারে ভোটারদের ওপরও। এসআইআর প্রক্রিয়ার (SIR Hearing Process) শুনানি পর্ব...