Wednesday, May 13, 2026

বর্ষবরণের রাতে বেপরোয়া হলেই বিপদ, খসে যাবে ১০ হাজার টাকা!

Date:

Share post:

গোটা বিশ্ব যখন নতুন বছরকে বরণ করার রাতে উৎসবে মাতোয়ারা, ঠিক তখনই বেশ কিছু পেশার সঙ্গে যুক্ত মানুষ নিজেদের আনন্দ ভুলে সাধারণ নাগরিকের স্বাচ্ছন্দের জন্য পরিশ্রম করে যান। City of Joy-এর জয় ধরে রাখতে সেরকমই অতন্দ্র প্রহরী কলকাতা পুলিশ (Kolkata Police)। তবে বেশি আনন্দের জেরে যদি কেউ অন্যের আনন্দ পণ্ড করে একচুলও তাহলেই এই কলকাতা পুলিশই ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা (fine) চাপাবে আপনার ওপর। নিশ্ছিদ্র নজরদারিতে এভাবেই বর্ষবরণের রাত পার করতে চাইছে রাজ্য় প্রশাসন।

বর্ষবরণের রাতে অত্যন্ত নজরদারির মধ্যে রাখা হচ্ছে পার্কস্ট্রিট, এসপ্ল্যানেড, মল্লিকবাজার থেকে নিউটাউন, ইকোপার্ক এলাকাকে। শুধুমাত্র পার্কস্ট্রিটেই মোতায়েন থাকবে আড়াই হাজার পুলিশ বাহিনী। বিগত বছরগুলির বর্ষবরণের অভিজ্ঞতার পাশাপাশি কাজে লাগানো হচ্ছে ২৫ ডিসেম্বরের অভিজ্ঞতাও। মদ্যপ, বা হেলমেট বিহীন বাইক আরোহীদের ওপর থাকবে পুলিশের কড়া নজর।

মদ্যপ অবস্থায় বাইক চালানো (drink and drive) বন্ধ করতে প্রতিবছরই বিভিন্ন ভাবে সতর্ক করা হয় সাধারণ মানুষকে। এবছর জরিমানার পরিমাণ বাড়ানো হয়েছে অনেকটা। অশালীন আচরণের মান অনুযায়ী ৫ হাজার টাকা থেকে শুরু হবে জরিমানা। এমনকি ১০ হাজার টাকা জরিমানাও ধার্য করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে।

Related articles

বিদায় বেলায় টুটু মেলালেন মোহন-ইস্টকে, স্মৃতির সরণিতে সৌরভ-শিশিররা

টুটু বোসের(Tutu Bose) প্রয়াণে শোকস্তব্ধ ময়দান। বুধবার বালিগঞ্জের বসতবাড়ি, প্রতিদিনের কলকাতার সদর দফতর, ভবানীপুর ক্লাব, খিদিরপুরে মামার বাড়ির...

বড় সিদ্ধান্ত! দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ও বিধবা ভাতা

সরকার বদলে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী দিনে...

নিট কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মোড়, ৩০ লক্ষে বিক্রি প্রশ্নপত্র

নিট পরীক্ষাকে (NEET Exam) ঘিরে সামনে এল লক্ষ টাকার দুর্নীতি চক্রের ছবি। তদন্তে উঠে এসেছে ৩০ লক্ষ টাকার...

গুলি করে খুন ৩ খ্রিস্টান ধর্মগুরুকে : মনিপুরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ

এখনও সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে কতটা ব্যর্থ কেন্দ্রের বিজেপি সরকার প্রমাণিত মনিপুরে। এবার জঙ্গিদের গুলিতে খ্রিষ্টান সম্প্রদায়ের তিন...