Monday, March 16, 2026

‘হার্ট অ্যাটাক পরোটা’ নিয়ে সমস্যায় বীর দাবিন্দর সিং, নাম জড়ালো কপিল শর্মার!

Date:

Share post:

নতুন বছরে বিপাকে ‘হার্ট অ্যাটাক পরোটা’ (Heart Attack Parathas), দায়ের হল এফআইআর! সস্ত্রীক কপিল শর্মা (Kapil Sharma) হাজির হওয়ার পরের দিনই এমন ঘটনা ঘটায় চিন্তায় ব্যবসায়ী বীর দাবিন্দর সিং (Veer Davinder Singh)। তাঁর নামেই ১৮৮ ধারায় মামলা রুজু হয়েছে। কিন্তু কেন? পুলিশ সূত্রে জানা যাচ্ছে গভীর রাত পর্যন্ত দোকান খুলে রাখা, আশপাশের এলাকা নোংরা করার মতো একগুচ্ছ অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। বারবার সতর্ক করেও কোন লাভ না হওয়ায় অবশেষে পুলিশি পদক্ষেপ করা হয়েছে।

পাঞ্জাবের জলন্ধরে (Jalandhar, Punjab) অবস্থিত বিখ্যাত দোকান ‘হার্ট অ্যাটাক পরোটা’র কথা জানেন না এমন সেলিব্রেটি খুঁজলেও পাওয়া যাবে না। পরোটার গন্ধে বীর দাবিন্দর সিং-এর দোকানে হাজির হয়ে গেছিলেন বিখ্যাত কমেডিয়ান তথা সঞ্চালক কপিল শর্মা। এই দোকানে দাবিন্দর সিংয়ের রুজিরুটি। পুলিশ কেসের দৌলতে এখন শিরোনামে দাবিন্দর। একদিকে যখন তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, মামলা রুজু হয়েছে তখন অন্যদিকে তিনি পুলিশের বিরুদ্ধে পাল্টা তোপ দেগেছেন। সাংবাদিক বৈঠক ডেকে তিনি জানান এক পুলিশ কর্তা তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেছেন এবং বর্বর আচরণ করেছেন। দাবিন্দর বলছেন কপিল শর্মা আসার কথা প্রচার হতেই পুলিশ ইচ্ছাকৃতভাবে তাঁকে হেনস্থা করছে। যদিও পুলিশ জানিয়েছে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতেই ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। এখন ঘটনার জল কত দূর গড়ায় সেটাই দেখার।

spot_img

Related articles

ঝুলে ৬০ লক্ষ নাম, দ্রুত ভোটার তথ্যের জট কাটাতে তৎপর কমিশন 

রাজ্যে এখনও বিবেচনাধীন তালিকায় ঝুলে রয়েছে প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম। তবে সেই সংখ্যা দ্রুত কমানোর উদ্যোগ নেওয়া...

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...