Thursday, June 4, 2026

রামমন্দিরের গর্ভগৃহে রামলালার কোন মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠা? শিকে ছিঁড়ল কর্নাটকের অরুণ যোগীরাজের

Date:

Share post:

রামমন্দিরের গর্ভগৃহে রামলালার কোন মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠা করা হবে, গত শুক্রবারই শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের বৈঠকে তা চূড়ান্ত হয়ে গিয়েছে। এ বার প্রকাশ্যে এল সেই মূর্তির রূপকারের নাম। সোমবার রাতে এক্স হ্যান্ডলে কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী জানিয়েছেন, যে মূর্তিটি গর্ভগৃহে থাকছে, তার ভাস্কর অরুণ যোগিরাজ। তিনি কর্নাটকের বাসিন্দা।

তিনি লিখেছেন,প্রভু রামের প্রাণপ্রতিষ্ঠার জন্য মূর্তি বাছাইয়ের কাজ চূড়ান্ত হয়ে গিয়েছে। প্রভু রামের যে মূর্তিটি অযোধ্যায় প্রতিষ্ঠিত হচ্ছে, সেটি বানিয়েছেন দেশের প্রখ্যাত ভাস্কর অরুণ যোগিরাজ। মূর্তির সঙ্গে যোগিরাজের একটি ছবি এক্স হ্যান্ডলে পোস্ট করেন মন্ত্রী। যোগিরাজকে শুভেচ্ছা জানিয়েছেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বিএস ইয়েদুরাপ্পা।
শুক্রবার রামের তিনটি মূর্তির মধ্যে ভোটাভুটি হয়েছিল। তিনটি মূর্তি বানিয়েছিলেন, দেশের তিন জন আলাদা আলাদা শিল্পী। তার মধ্যে যোগিরাজের বানানো মূর্তিটি সেরা বলে বিবেচিত হয়। তবে ট্রাস্টের তরফে জানানো হয়েছে, তিনটি বিগ্রহই মন্দিরে থাকবে এবং সমান গুরুত্ব পাবে।

Related articles

কুর্শিতে বসেই নজরে ‘যুব যুগ’: পড়ুয়াদের বিনামূল্যে বাস পরিষেবা, ৫৬ হাজার সরকারি চাকরি

বুধবারেই কর্নাটকের (Karnataka) মসনদে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ডি কে শিবকুমার (D K Shivkumar)। পরদিনই রাজ্যের যুবসমাজ ও...

করো লড়াই: ঘুরে দাঁড়ানোর মুহূর্তে মনীষীদের শ্রদ্ধা তৃণমূল সুপ্রিমোর

লড়াইয়ের মুহূর্তে মনীষীদের প্রণাম তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Beranjee)। বৃহস্পতিবার, ’করো লড়াই...’ প্রতুল মুখোপাধ্যায়ের গানের ধ্বনিতেই...

শহরে ওয়াটার মেট্রো থেকে সৈকতের মৎস্যজীবী: ডবল ইঞ্জিন উন্নয়ন ঘোষণা শুভেন্দুর

জলপথ ও বন্দরের উন্নয়নের বিষয়টি এতটা ব্যাপক যে এবার অন্যান্য রাজ্যের মতো জলপথ পরিবহন ও বন্দর উন্নয়ের বিষয়গুলি...

বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলবেন ইয়ামাল? জল্পানর মধ্যেই মুখ খুললেন স্পেন কোচ

আসন্ন বিশ্বকাপে ফেভারিটের তকমা নিয়েই নামছে তিকিতাকার দেশ স্পেন। তারুণ্যে ভরা স্পেন দলে আর্কষণের কেন্দ্রবিন্দুতে তরুণ ফুটবলার লামিনে...