Sunday, March 15, 2026

আগামিকাল প্রোটিয়াদের বিরুদ্ধে নামছে টিম ইন্ডিয়া, প্রথম একাদশে হতে পারে পরিবর্তন

Date:

Share post:

আগামিকাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামছে ভারতীয় দল। প্রথম টেস্ট হেরে সিরিজে পিছিয়ে রোহিত শর্মার দল। দক্ষিণ আফ্রিকায় সিরিজ জিততে মরিয়া ছিল টিম ইন্ডিয়া। সেঞ্চুরিয়ানে প্রথম টেস্ট হেরে সেই স্বপ্ন ভেঙে গেলেও, সিরিজ বাঁচানোর লড়াইয়ে নামছেন রোহিত শর্মারা। সেঞ্চুরিয়ানে এক ইনিংস ও ৩২ রানে হারতে হয়েছে ভারতীয় দলকে। কেপটাউনে সেই জায়গা থেকেই ঘুরে দাঁড়াতে হবে ভারতকে। আজ তারজন্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে তিনটি বদল আনতে পারে ভারতীয় দল। বাদ পড়তে পারেন তিন ক্রিকেটার। কেমন হতে পারে ভারতের দল?

দ্বিতীয় টেস্টে বাদ পড়তে পারেন তিন ক্রিকেটার। যাদের মধ্যে রয়েছেন প্রশিদ্ধ কৃষ্ণা, রবিচন্দ্রন অশ্বিন ও শার্দূল ঠাকুর। প্রশিদ্ধ কৃষ্ণা বল হাতে তেমন ছাপ ফেলতে পারেননি। পাশাপাশি অনেক রান দিয়েছেন সেঞ্চুরিয়ান টেস্টে। অভিষেক ম্যাচে ৯৩ রান দিয়ে ১টি উইকেট পেয়েছেন তিনি। গড় ৯৩.০০। ছাপ ফেলতে না পারায় বাদ পড়তে পারেন রবিচন্দ্রন অশ্বিনও।দু’ইনিংস মিলিয়ে ব্যাট হাতে ৮ রান করেছেন। নিয়েছেন মাত্র ১ উইকেট। শার্দূল ঠাকুরকেও অলরাউন্ডার হিসেবেই দলে নেওয়া হয়েছিল।তিনিও নিরাশ করেছেন। ফলে তাঁকেও বাদ পড়তে হতে পারে। দলে সুযোগ পেতে পারেন বাংলার পেসার মুকেশ কুমার। প্রথম টেস্টে একজন ভাল পেসারের অভাব বোধ করেছে ভারত। দ্বিতীয় টেস্টের আগে নেটে মুকেশের বলে ৪৫ মিনিট ব্যাট করেছেন রোহিত। তার থেকেই স্পষ্ট দ্বিতীয় টেস্টে দলে ঢুকতে পারেন তিনি। শামি না থাকায় পেসারদের ধারাবাহিকতার ক্ষেত্রে সমস্যা হচ্ছিল। তাই দলে নেওয়া হতে পারে আভেশ খানকে। শামির জায়গায় তাঁকে স্কোয়াডে নেওয়া হলেও প্রথম টেস্টে তাঁর জায়গা হয়নি। পিঠের চোটের সমস্যা কাটিয়ে দ্বিতীয় টেস্টে দেখা যেতে পারে রবীন্দ্র জাদেজাকে।

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...