Friday, February 6, 2026

টোকিও: রানওয়েতে অবতরণের সময় ২ বিমানের সংঘর্ষে আগুন, মৃত ৫

Date:

Share post:

এদিকে ভূমিকম্পের জেরেও বিধ্বস্ত জাপান। এরই মাঝে ভয়াবহ দুর্ঘটনা জাপানের টোকিওর হানেদা বিমানবন্দরে। জাপান এয়ারলাইন্সের একটি বিমানের একটি কোস্ট গার্ড জেটের মুখোমুখি সংঘর্ষে আগুন ধরে গেল যাত্রীবাহী বিমানে। ওই যাত্রীবাহী বিমানের ৩৬৭ জন যাত্রীকে উদ্ধার করা হলেও কোস্ট গার্ড বিমানে থাকা ৫ জনের মৃত্যু হয়েছে।

জাপান এয়ারলাইন্স বিমান সংস্থা জানিয়েছে, হোক্কাইডোর নিউ চিটোস বিমানবন্দর থেকে টোকিয়োর হানেদা বিমানবন্দরে অবতরণ করছিল বিমানটি। তখনই ঘটে দুর্ঘটনা। হানেডা বিমানবন্দরে উপকূলরক্ষী বাহিনীর বিমানের সঙ্গে ধাক্কা লেগেই আগুন ধরে যায়। জাপানের সংবাদমাধ্যম সূত্রে খবর, উপকূলরক্ষী বাহিনীর বিমানে ৬ জন ছিলেন। তার মধ্যে এক জনকে উদ্ধার করা হয়েছে। বাকি ৫ জনের মৃত্যু হয়েছে। বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরগুলির মধ্যে অন্যতম হল টোকিয়োর হানেডা বিমানবন্দর। সেখানে এই দুর্ঘটনা কী ভাবে ঘটল তা তদন্ত করা হচ্ছে। বলে জানানো হয়েছে। ঘটনার পরেই হানেডা বিমানবন্দরের রানওয়ে বন্ধ করে দেওয়া হয়েছে।

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলিতে দেখা গিয়েছে, বিমানের জানলাগুলিতে দাউদাউ করে আগুন জ্বলছে। দুর্ঘটনার পর উদ্ধারকাজে নামেন বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা। আগুন নেভাতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৭০টি ইঞ্জিন। নিরাপদে যাত্রীবাহী বিমানে থাকা ৩৬৭ জনকে উদ্ধার করা হলেও, উপকূলরক্ষী বাহিনীর বিমানে থাকা ৬ জনের মধ্যে পাঁচজনের পুড়ে মৃত্যু হয়েছে।

spot_img

Related articles

৬৬ ওয়ার্ডের হাওড়া, পুরসভার সীমানা বাড়াতে বিধানসভায় আসছে নয়া বিল 

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে হাওড়া পুরসভার সীমানা ও ওয়ার্ড সংখ্যা বৃদ্ধির পথে বড়সড় পদক্ষেপ করতে চলেছে রাজ্য...

‘৫০০ মহিলা নিখোঁজ’-এর ভুয়ো সংবাদ রটিয়ে মর্দানি ৩ সিনেমাকে হিট করার অভিযোগ দিল্লি পুলিশের

সিনেমা হিট করতে আতঙ্কের সৃষ্টি! সম্প্রতি রানি মুখোপাধ্যায়ের 'মর্দানি ৩' (Mardari 3) ছবি রিলিজ করেছে। আর তা হিট...

খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডে জেএমবি জঙ্গি বোমারু মিজানের ৮ বছরের কারাদণ্ড

খাগড়াগড় বিস্ফোরণ (Khagragarh Blast Case) মামলার মূল অভিযুক্ত ৮ বছরের কারাদণ্ডের সাজা শোনাল আদালত। বাংলাদেশি জেএমবি জঙ্গি জাহিদুল...

শীতের বদলে চৈত্রে কলকাতার মঞ্চে উত্তাপ্ত ছড়াবেন রহমান!

প্রায় ১৩ বছর পর অবশেষে কলকাতায় আসছেন সঙ্গীতের কিংবদন্তি এ আর রহমান (A R Rahaman)। ১ এপ্রিল তাঁর...