Tuesday, May 5, 2026

বিজেপির সন্ত্রাসের প্রতিবাদে ঝাঁটা হাতে নিশীথ প্রামাণিকের বাড়ির সামনে বিক্ষোভ তৃণমূলের

Date:

Share post:

বিজেপির সন্ত্রাসের প্রতিবাদে এবার ঝাঁটা হাতে তুলে নিলেন মহিলারা। বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ির এলাকা দিনহাটার ভেটাগুড়িতে হল বিক্ষোভ মিছিল। বিক্ষোভের নেতৃত্বে ছিলেন মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী সুচিস্মিতা দেব শর্মা।

মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীদের এক হাতে ছিল তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা অন্য হাতে ছিল ঝাড়ু৷ জেলা সভানেত্রী সুচিস্মিতা দেব শর্মা জানিয়েছেন, ভেটাগুড়ি ও মাতালহাটের সাধারণ মানুষ বিজেপির সন্ত্রাসে অতিষ্ঠ৷ সেই সন্ত্রাসের জবাব দিতেই ঝাড়ু হাতে মাঠে নেমেছে দলের মহিলারা৷ মহিলারাই ঝাড়ু হাতে বিজেপিকে বিদায় দেবে৷ তৃণমূল কংগ্রেসের অভিযোগ, গ্রাম পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস জেলা পরিষদে জয়ী হলেও বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ির কাছের এলাকা ভেটাগুড়িতে তৃণমূল কংগ্রেসের দুটি পার্টি অফিস খুলতে বাধা দিচ্ছে বিজেপি। তৃণমূল কংগ্রেস কর্মীদের কখনো মারধর করে কখনো বাড়িতে বোমাবাজি করে আতঙ্কের পরিবেশ তৈরি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। ইতিমধ্যেই ভেটাগরি এক ও দুই অঞ্চলের দুটি পার্টি অফিস খুলেছে তৃণমূল কংগ্রেস। নিয়মিত সেই পার্টি অফিসে দলে দলে যাতায়াত করছেন দলের কর্মীরা৷ শনিবার ভেটাগুড়ি চলো এই অভিযানে তৃণমূল কংগ্রেস কর্মীদের বাধা দিতে বিজেপি দুবার বোমাবাজি করেছিল বলে অভিযোগ উঠেছে। তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিত দে ভৌমিক জানান, বিজেপি সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চাইছে এলাকায়। তাই মহিলারা পথে নেমেছেন বিজেপির সন্ত্রাসের জবাব দিতে৷

Related articles

পালাবদলের নেপথ্যে ধোনি! প্রচারে মাহিকে সুকৌশলে ব্যবহার বিজয়ের দলের

বাংলার মতোই রাজনৈতিক বদল হয়েছে দক্ষিণের রাজ্য তামিলনাড়ুতেও। স্ট্যালিনের দলকে হারিয়ে ক্ষমতায় এসেছে বিজয়ের(Vijay) দল ‘তামিলগা ভেত্রি কাজগম',...

চুপিসারে বিয়ের পিঁড়িতে ‘বাঁকুড়া মিমস’ খ্যাত উন্মেষ 

'মালতি মাসি'কে মাইনে না দিতে পারার কথা ফলাও করে জানালেও, প্রিয় মানুষের সঙ্গে নতুন জীবন সফরের শুরুটা একেবারে...

রাজ্যবাসীর সেবা করাই নতুন সরকারের প্রধান লক্ষ্য, প্রণাম শুভেন্দুর

ভবানীপুর এবং নন্দীগ্রাম জোড়া কেন্দ্র থেকে জয়। জয়ের পর মঙ্গলবার নতুন সকাল। বাংলার মানুষকে প্রণাম জানালেন শুভেন্দু অধিকারী(Suvendu...

বিজেপির নেতৃত্বাধীন সরকার রাজ্যে বিনিয়োগ আনতে পারবে: আশাবাদী সঞ্জীব গোয়েঙ্কা

১৫ বছর পরে রাজ্যে পট পরিবর্তন। সরকার গড়ছে বিজেপি (BJP)। এই পরিস্থিতি বাংলায় বিনিয়োগ আনতে পারবে এই রাজ্য...