Saturday, June 20, 2026

প্রতিশ্রুতি পালন করেনি, পাহাড়ে ভোট চাওয়া উচিত নয় BJP-র: পোস্টার দার্জিলিঙে

Date:

Share post:

যে প্রতিশ্রুতি দিয়ে পাহাড়ের মানুষের ভোট নিয়েছিল বিজেপি তার কোনও কিছুই পালন করেনি। এমনকী নির্বাচনের পরে বিজেপির (BJP) বিধায়ক বা সংসদের এলাকায় খুঁজে পাওয়া যায়নি। এই পরিস্থিতিতে নতুন বছরের প্রথমে তাঁদের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে পোস্টার দিল স্থানীয়রা। বিজেপি সংসদ ও বিধায়করা পাহাড়বাসীর সঙ্গে বেইমানি করেছে। তারা বার বার ভোট নিয়েও পাহাড়ের মানুষকে কিছুই দেয়নি। তাই তাদের আর ভোট চাওয়া উচিত হয়। দার্জিলিং (Darjeeling) পাহাড়ে বিজেপির বিরুদ্ধে এই সব লেখা পোস্টারে ছয় লাপ করল দার্জিলিং সিটিজেন ফোরাম।

মঙ্গলবার দার্জিলিং (Darjeeling) শহরের চক বাজার-সহ আরও বেশ কিছু এলাকায় হঠাৎ করেই পোস্টার চোখে পড়ে। যেখানে লেখা আছে কেন্দ্রীয় সরকার তথা তাদের সাংসদ, বিধায়ক ও দেশের স্বরাষ্ট্র মন্ত্রী কথা রাখেনি। পাহারবাসীর দাবি পূরণ করেনি। ২০২৩ শেষ হয়ে ২০২৪ সাল চলে এলো। সামনে লোকসভা নির্বাচন তাই এই নির্বাচনে বিজেপির ভোট চাওয়া উচিত নয় বলে দার্জিলিং সিটিজেন ফোরামের পক্ষ থেকে আনন্দ ছেত্রী ও চন্দ্র প্রধান জানিয়েছেন।


Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...