Tuesday, June 2, 2026

এবার পুলিশের, সরকারি হাসপাতালের ডাক্তার-নার্সদের পোশাক তৈরি করবে স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা

Date:

Share post:

কলকাতা পুরসভার স্বনির্ভর গোষ্ঠীর মবিলাদের সামনে বিরাট বরাত। এবার পুলিশের পোশাক তৈরি করবেন কলকাতা পুরসভার স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা। জানা গিয়েছে, পুলিশের পোশাক তৈরির পাশাপাশি সরকারি হাসপাতালের চিকিৎসক, নার্সদের পোশাকও তৈরি করার অর্ডার পেতে পারেন তাঁরা।

কলকাতা পুরসভার সমাজকল‌্যাণ এবং নগর দারিদ্র দূরীকরণ বিভাগের অধীনে পরিচালিত হয় এই স্বনির্ভর গোষ্ঠীগুলি। গাড়ি চালানো, সেলাই, নার্সিং, রান্নাবান্না-সহ হাতের কাজের নানাবিধ প্রশিক্ষণ দেওয়া হয়। কলকাতা পুলিশের প্রায় ৩৫ হাজার কর্মীর ইউনিফর্মের বরাত পাচ্ছেন পুরসভার ১৪৪টি ওয়ার্ডের স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা। কলকাতা শহরের প্রায় ৩ হাজার মহিলা এই গোষ্ঠীর সঙ্গে যুক্ত। পুলিশের পোশাক তৈরির বরাত এলে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের স্থায়ী আয় হবে বলে জানিয়েছেন মেয়র পারিষদ মিতালি বন্দ্যোপাধ্যায়।

Related articles

ফর্ম জমার আগেই অন্নপূর্ণা যোজনার টাকা! কারা পেলেন সুবিধা? তালিকা নিয়ে কাঠগড়ায় বিজেপি

অন্নপূর্ণা যোজনার সূচনা থেকেই স্বচ্ছতার সওয়াল করে এসেছে নতুন বিজেপি সরকার। ভুয়ো উপভোক্তা ছেঁটে ফেলে প্রকৃত প্রাপকদের হাতে...

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...

রানি রাসমণি অ্যাভিনিউয়ে কর্মসূচি হলেই সোজা আদালত! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি নেত্রীর

ইচ্ছা করে রানি রাসমণি অ্যাভিনিউতে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়নি তৃণমূলকে। মঙ্গলবার ওয়াই চ্যানেলে বিজেপির প্রশাসনকে একহাত নিলেন...